
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আর জি কর কাণ্ডের প্রতিবাদে শনিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা প্রতিবাদ মিছিল করলেন কার্জন গেট থেকে গোলাপবাগ পর্যন্ত। এদিন বিকালে কার্জন গেট থেকে এই প্রতিবাদ মিছিলে প্রাক্তন ছাত্রছাত্রীদের পাশাপাশি সামিল হন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার, অফিসার, কর্মী, অধ্যাপক, অধ্যাপিকারাও। অন্যদিকে, এদিন বর্ধমান শহরের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা একই দাবিতে পথে নামেন। পথে নামেন বর্ধমানের মডেল, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্টদের গ্রুপের সদস্যরাও। অন্যদিকে, এদিনই ১৪ আগস্ট রাতের মতই ফের মহিলারা রাত দখলের কর্মসূচি করেন।
E Purba Bardhaman Purba Bardhaman District News