Breaking News

সরকারি সরবরাহের ওষুধ পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ১ জনকে গ্রেপ্তার করল দুর্নীতিদমন শাখা

1 person arrested for doing USG in exchange of money at Burdwan Medical College & Hospital.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সরকারি সরবরাহের ওষুধ পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলা দুর্নীতিদমন শাখা। ধৃতের নাম দেবদাস দত্ত ওরফে দেবু। বর্ধমান শহরের ভাতছালা এলাকায় তার বাড়ি। বুধবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় পুলিসি হেফাজতে থাকা সৌরেন্দ্র নারায়ণ রায়কে জিজ্ঞাসাবাদ করে ওষুধ পাচারে দেবদাসের জড়িত থাকার বিষয়ে জানতে পারে দুর্নীতিদমন শাখা। সরকারি ওষুধ পাচারে জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে বলে দুর্নীতিদমন শাখার দাবি। সৌরেন্দ্রকে হেফাজতে নিয়ে তার ফ্ল্যাট থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে। তাতে সে কোথায় কোথায় ওষুধ পাচার করেছে তার তথ্য রয়েছে। এছাড়াও ওষুধের কারবারের হিসাবপত্রও রয়েছে ডায়েরিতে। এছাড়াও দেবদাসের সঙ্গে পাওনাগণ্ডার একটি চুক্তিও সৌরেন্দ্রর কাছ থেকে পাওয়া গিয়েছে। তা থেকেই ওষুধ পাচারের কারবারে দেবদাসের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয় দুর্নীতিদমন শাখা। বৃহস্পতিবার দেবদাসকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। দু’দিনের পুলিসি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সৌরেন্দ্রকেও এদিন আদালতে পেশ করা হয়। তাকে অবশ্য আর হেফাজতে নিতে চেয়ে আবেদন জানায়নি দুর্নীতিদমন শাখা। তবে, কারবারের বিষয়ে বিশদে জানতে দেবদাসকে দু’দিন পুলিসি হেফাজতে নেওয়ার আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেছেন ভারপ্রাপ্ত সিজেএম। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৮ জানুয়ারি সৌরেন্দ্রকে ফের আদালতে পেশের নিের্দশ দেন বিচারক।
দুর্নীতিদমন শাখা সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে জেলার ড্রাগ কন্ট্রোল বিভাগ ও দুর্নীতিদমন শাখা যৌথভাবে সৌরেন্দ্রর শহরের পাঞ্জাবিপাড়ার আবাসনে হানা দেয়। আবাসন থেকে প্রচুর পরিমাণে সরকারি সরবরাহের ওষুধ ও ইঞ্জেকশন উদ্ধার হয়। দু’টি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়। আবাসন থেকেই সৌরেন্দ্র ওষুধের বেআইনি কারবার চালাত বলে অভিযোগ।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *