Breaking News

১০ দফা দাবীতে ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’-এর পূর্ব বর্ধমান জেলার একাধিক এলাকায় রাস্তা অবরোধ

'Bharat Jakat Majhi Pargana Mahal' blocked roads in several areas of Purba Bardhaman district on 10-point demand.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পৃথক সাঁওতালি শিক্ষাবোর্ড গঠন, ভুয়ো এস.টি. সার্টিফিকেট বাতিল করা, সাঁওতালী ভাষার স্কুল বৃদ্ধি ও উপযুক্ত পরিমাণে শিক্ষক নিয়োগ, দেওচা পাঁচামিতে আদিবাসী উচ্ছেদ বন্ধ করা-সহ ১০ দফা দাবীর ভিত্তিতে ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’-এর ডাকে রাজ্যজুড়ে পথ অবরোধ কর্মসূচীর অংশ হিসাবে পূর্ব বর্ধমান জেলাতেও জায়গায় জায়গায় রাস্তা অবরোধ করা হল। এদিন গোটা জেলা জুড়েই বিক্ষিপ্তভাবে এই পথ অবরোধের জেরে নাকাল হলেন সাধারণ যাত্রীরা। বর্ধমান-আরামবাগ ও বর্ধমান-বাঁকুড়া রাস্তা-সহ অবরোধ করা হয় বর্ধমান-সিউড়ি রোড। বর্ধমান-কাটোয়া রোডের বলগোনা মোড়েও রাস্তা অবরোধ করা হয়। বর্ধমান-কালনা রোডের সাতগাছিয়াতেও রাস্তা অবরোধ করে ভারত জাকাত মাঝি পারগানা মহল।

'Bharat Jakat Majhi Pargana Mahal' blocked roads in several areas of Purba Bardhaman district on 10-point demand. 'Bharat Jakat Majhi Pargana Mahal' blocked roads in several areas of Purba Bardhaman district on 10-point demand.

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *