Breaking News

১৮ থেকে ৩১ ডিসেম্বর ভারত সংস্কৃতি উৎসব

'Bharat Sanskriti Utsav' will be organized from December 18 to 31.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ১৮ ডিসেম্বর থেকে এবছর ১৭ তম ভারত সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হতে চলেছে একযোগে পূর্ব বর্ধমান, হুগলী ও কলকাতায়। বুধবার সাংবাদিক বৈঠকে ভারত সংস্কৃতি উৎসবের সম্পাদক প্রসেনজিত পোদ্দার জানিয়েছেন, গত বছর এই উৎসবে অংশ নিয়েছিলেন মোট ৬৫৭৮জন শিল্পী। এবছর তাঁদের লক্ষ্য ১০ হাজার জন শিল্পী। এবছর প্রায় ৬০ লক্ষ টাকা বাজেটের এই উৎসবে ভারতের প্রায় ২৪ টি রাজ্য থেকে প্রতিনিধি ছাড়াও আমেরিকা, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আবুধাবি, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গুপুর, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, থাইল্যান্ড থেকেও শিল্পীরা অংশ নেবেন। প্রসেনজিতবাবু জানিয়েছেন, এবছর ১৮ থেকে ২২ ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলার বর্ধমান টাউন হল, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল এবং রেলওয়ে রঙ্গমঞ্চে এই উৎসব অনুষ্ঠিত হবে। ২৩ ও ২৪ ডিসেম্বর অনলাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও ২৫ ডিসেম্বর হুগলী জেলার রিষড়া ভলিবল মাঠ এবং ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর কলকাতা বড়িশা হাইস্কুল ময়দান, বেহালা চৌরাস্তা এবং বেহালা শরৎ সদনে এই উৎসব অনুষ্ঠিত হবে। তিনি জানিয়েছেন, এবছর মোট ৪টি পর্যায়ে উৎসব অনুষ্ঠিত হবে। বর্ধমানে উৎসবের উদ্বোধন অনুষ্ঠানের দিন থাকছে বাংলা গানের একাল ও সেকাল শীর্ষক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথিতযশা শিল্পীরা অংশ নেবেন। এদিন এই সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার, ভারত সংস্কৃতি উৎসব কমিটির কর্মকর্তা শ্যামল দাস, দেবেশ ঠাকুর, অরূপ দাস প্রমুখরাও। 'Bharat Sanskriti Utsav' will be organized from December 18 to 31.

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *