Breaking News

আর জি কর কাণ্ডে বিজেপি, কংগ্রেসের বিক্ষোভ

BJP, Congress protest over RG Kar case

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আর জি কর কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে শুক্রবার বর্ধমান টাউন হলের সামনে জি টি রোডে প্রতীকী পথ অবরোধ করল জেলা বিজেপি। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা-এর নেতৃত্বে এদিন টাউন হলের সামনে জিটিরোডে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। মিনিট পাঁচেকের মধ্যেই উপস্থিত বিশাল পুলিশ বাহিনী তাঁদের অবরোধ তুলে দেয়। অভিজিৎ তা জানিয়েছেন, আর জি কর কাণ্ডে তাঁদের একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। নৈতিক দায় স্বীকার করে নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী। কারণ তিনিই পুলিশ মন্ত্রী আবার তিনিই স্বাস্থ্য মন্ত্রী। এদিকে, বিজেপির পাশাপাশি এদিন জেলা কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান হাসপাতাল সংলগ্ন নার্স কোয়ার্টারের সামনে রাস্তা অবরোধ করা হয়।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *