Breaking News

লোকসভা নির্বাচনের প্রচারে বর্ধমানে বিজেপির দেওয়াল লিখন শুরু

BJP started wall writing in Burdwan to campaign for Lok Sabha elections

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- লোকসভার ভোটে কাঠি পড়েছে। সমস্ত রাজনৈতিক দলই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে। এই অবস্থায় পূর্ব বর্ধমানে কার্যতই এককদম এগিয়ে গেল বিজেপি। পূর্ব বর্ধমান জেলায় দুটি লোকসভা আসন – বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান পূর্ব। কোনো রাজনৈতিক দলই এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। ফলে কে কোন দলের প্রার্থী হচ্ছেন তা নিয়ে জল্পনার যখন শেষ নেই, সেই সময় বর্ধমানের রায়ান ১ গ্রাম পঞ্চায়েতের নাড়ি এলাকায় দেওয়াল লেখা শুরু করে দিল বিজেপির ২ নং মন্ডল কমিটি। প্রার্থীর নাম বাদ দিয়েই বিজেপিকে বিপুল ভোটে জয়ী করার আবেদন রেখে জোরকদমে বিজেপির এই প্রচারকে ঘিরে কার্যতই শুরু হয়ে গেল ভোটের লড়াই।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *