Breaking News

গলসীতে বোমা উদ্ধার, চাঞ্চল্য

Bomb recovery in Galsi, sensation

গলসী (পূর্ব বর্ধমান) :- শুক্রবার সকালে গলসীর ভাসাপুর-রাইপুর ক্যানেল বাঁধ এলাকায় নির্জন মাঠ থেকে জারিকেন বন্দি ৬ টা বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ভাসাপুর-রাইপুর ক্যানেলবাঁধ এলাকায় নির্জন মাঠের মধ্যে খড় ঢাকা অবস্থায় একটি জারিকেন দেখতে পান স্থানীয় কয়েকজন। সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে বোমাগুলো দেখতে পেয়ে এলাকাটিকে ঘিরে রেখে সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো নিষ্ক্রিয় করে সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড। কে বা কারা কী উদ্দেশ্যে এই বোমাগুলো মজুত করে রেখেছিলো তা খতিয়ে দেখছে গলসী থানার পুলিশ।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *