
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার থেকে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে শুরু হল বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে ২৫ তম বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সম্পাদক বাপ্পাদিত্য দাঁ জানিয়েছেন, উদ্বোধনী ছবি দেখানো হবে শেখর দাস নির্দেশিত ছবি চালচিত্র এখন। এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধকও শেখর দাস। প্রতিদিন দুটি করে ছবি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন বাপ্পাদিত্যবাবু। ৫ জানুয়ারি দেখানো হবে ভারতীয় ছবি অনুনাদ ও ইজিপ্টের ছবি ক্রিম অফ দ্যা ক্রপ। ৬ জানুয়ারি বাংলাদেশের ছবি বিউটি সার্কাস এবং জার্মানির ছবি কমিটমেন্ট ফোবিয়া। ৭ জানুয়ারি দেখানো হবে ভারতীয় ছবি লক্ষীর পা এবং বাংলাদেশের ছবি পায়ের ছাপ। প্রতিদিন সন্ধ্যা ৬টা নাগাদ শুরু হচ্ছে ছবির প্রদর্শন। 
E Purba Bardhaman Purba Bardhaman District News