Breaking News

অনুমতি না নেওয়ায় রামনবমীর মিছিল আটকালো পুলিশ

Burdwan Police stopped the Ram Navami procession without permission

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পুলিশের অনুমতি ছাড়াই রামনবমীর বাইক র‍্যালি করায় তা আটকে দিল বর্ধমান থানার পুলিশ। আটক করা হয় ৫ জনকে। একইসঙ্গে আটক করা হয়েছে দুটি টোটোদুটি বাইক এবং মাইকও। এই ঘটনায় শুক্রবার দুপুরে চাঞ্চল্য ছড়ায় বর্ধমান শহর জুড়ে। বর্ধমান শহরের তিনকোনিয়া গুডসেড রোডের একটি আখড়া থেকে এদিন একটি বাইক র‍্যালি বার হয়। শহরের কয়েকটি এলাকা ঘুরে বিসি রোড হয়ে আসার সময় বর্ধমান থানার পুলিশ মিছিল আটকায়। রামনবমী কমিটির সদস্য রাহুল জয়সওয়াল জানিয়েছেনশনিবার রামনবমী পালন নিয়ে তাঁরা পুলিশের সমস্ত অনুমতি নিলেও এদিন বাইক মিছিলের কোনো অনুমতি তাঁরা নেননি। যদিও এদিন কিছুক্ষণ আটকে রাখার পর পুলিশ তাদের ছেড়েও দেয়।

Burdwan Police stopped the Ram Navami procession without permission Burdwan Police stopped the Ram Navami procession without permission

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *