Breaking News

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রেস বিভাগে আগুন

Burdwan University's printing press department caught fire

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রবিবার ছুটির দিনে আচমকা আগুন লাগল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রেস বিভাগে। এই ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হল। কিভাবে আগুন লাগলো এখনো তা জানা যায় নি। প্রাথমিকভাবে জানা গেছেএই প্রেস বিভাগেই পরীক্ষার খাতা থেকে রেজাল্ট সহ অনেক গুরুত্বপূর্ণ নথী থাকার সম্ভাবনা। আগুনে তা নষ্ট হওয়ার আশংকা রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছেরবিবার সন্ধ্যায় আচমকাই আগুন দেখতে পান নিরাপত্তাকর্মীরা। খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। Burdwan University's printing press department caught fire প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্ত্বে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারা যায়নি। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার তোফাজ্জেল হোসেন জানিয়েছেনপ্রাথমিকভাবে তাঁদের অনুমানসর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে তিনি জানিয়েছে্নতেমন কোনো গুরুত্বপূর্ণ নথী প্রেস বিভাগের স্টোর রুমে ছিল না। আগুন স্টোর রুমে লাগায় ছাপার কিছু সামগ্রী পুড়ে নষ্ট হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে ক্ষয়ক্ষতির হিসাব এখনও পাওয়া যায়নি বলে তিনি এদিন জানিয়েছেন।

Burdwan University's printing press department caught fire

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *