Breaking News

অনুর্ধ ১৭ রাজ্য স্কুল বাস্কেটবলে চ্যাম্পিয়ন বর্ধমান

Burdwan won the final game. 65th West Bengal State School Basketball Championship

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অনুর্ধ ১৭ বালক ৬৫তম রাজ্য স্কুল বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বর্ধমান। রবিবার ফাইনালে বর্ধমান সেন্ট্রাল কলকাতাকে ৫৫-৫০ পয়েণ্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগণাকে ২৩-২ পয়েণ্টে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে দক্ষিণ কলকাতা। বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে জেলা স্কুল গেমস এবং স্পোর্টস কাউন্সিল আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ১২টি দল। আয়োজক বর্ধমান ছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয় বীরভূম, সেন্ট্রাল কলকাতা, হুগলী, হাওড়া, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা, উত্তর কলকাতা, শিলিগুড়ি, দক্ষিণ ২৪ পরগণা এবং দক্ষিণ কলকাতা। শুক্রবার থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। শনিবার সেমিফাইনালে দক্ষিণ কলকাতা বনাম সেন্ট্রাল কলকাতার খেলায় সেন্ট্রাল কলকাতা এবং বর্ধমান বনাম দক্ষিণ ২৪ পরগণা খেলায় বর্ধমান ফাইনালে পৌঁছায়।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *