বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বুধবার থেকে পূর্ব বর্ধমান জেলা জুড়ে অভিযান শুরু করেছে টাস্কফোর্স। বৃহস্পতিবার সকাল থেকেই বর্ধমান শহর ও শহরতলি এবং জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালায় কৃষি বিপণন বিভাগ, রেগুলেটেড মার্কেট কমিটি এবং পুলিশকে নিয়ে যৌথ ভাবে তৈরি টাস্ক ফোর্সের সদস্যরা। এদিন বর্ধমানের তেঁতুলতলা বাজার ও …
Read More »মেমারীর সমবায় সমিতির দুর্নীতি নিয়ে বিধায়ক বনাম ব্লক সভাপতি অনুগামীদের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ
মেমারী (পূর্ব বর্ধমান) :- মেমারীর ‘আমাদপুর ইউনিয়ন কো-অপারেটিভ এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি লিমিটেড’-এর একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে রবিবার আলোচনা সভায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল। ব্লক সভাপতি অনুগামী বনাম বিধায়ক অনুগামীদের মধ্যে এই সংঘর্ষ থামাতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, বেশ …
Read More »আলুচাষিদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ
মেমারী (পূর্ব বর্ধমান) :- আলুচাষিদের ক্ষতিপূরণের দাবিতে বুধবার মেমারীতে রাস্তা অবরোধে শামিল হলেন চাষীরা। এদিন আলুচাষিদের ক্ষতিপূরণে দুর্নীতি, স্বজনপোষণের বিরুদ্ধে ও ১০০ শতাংশ ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এবং সারের কালোবাজারি রোধ, কৃষি ঋণ মকুব, ২১-২২ সালের বিমার টাকা প্রদান, কৃষিতে স্মার্ট মিটার বাতিল-সহ সাত দফা দাবিতে কৃষি ও কৃষক বাঁচাও কমিটির …
Read More »বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ২ দিনের দ্বিতীয় বোটানিক্যাল কংগ্রেস
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শনিবার থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শুরু হল দুদিনের দ্বিতীয় বোটানিক্যাল কংগ্রেস। এদিন এই কংগ্রেসের উদ্বোধন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য্য আশীষ পাণিগ্রাহী। উপস্থিত ছিলেন, পদ্মশ্রী প্রাপক প্রফেসর সুধীর কুমার শপোরী, দিল্লীর ন্যাশনাল ইনস্টিটিউট ফর প্ল্যান্ট জেনোমি রিসার্চের ডিরেক্টর প্রফেসর শুভ্রা চক্রবর্তী, রাঁচীর আইসিএআর ইণ্ডিয়ান ইনস্টিটিউট অফ এগ্রিকালচার …
Read More »আউশগ্রাম ২ ব্লকে প্রান্তিক মহিলা চাষীদের নিয়ে মশলা প্রক্রিয়াকরণ ইউনিটের উদ্বোধন
আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- আন্তর্জাতিক মহিলা দিবসকে সামনে রেখে ‘আউশগ্রাম ২ উজ্জয়িনী ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড’-এর ৭৫০ জন প্রান্তিক মহিলা চাষীদের নিয়ে একটি মশলা প্রক্রিয়াকরণ ইউনিটের উদ্বোধন হল। এইচডিএফসি পরিবর্তনের সহযোগিতায় গ্রান্ট থর্নটন ভারতের উদ্যোগে ‘স্ত্রী’ প্রকল্পের মাধ্যমে এই ইউনিটটি পঞ্চায়েত সমিতির দ্বারা এফপিসিকে প্রদান করা হল। আউশগ্রাম ২ ব্লকে …
Read More »মেমারীতে কৃষকদের রাস্তা অবরোধ
মেমারি (পূর্ব বর্ধমান) :- কৃষি ঋণ মুকুব, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, কৃষি কাজে ব্যবহৃত ইলেকট্রিক বিল মুকুব, বৃদ্ধ কৃষকদের ভাতা প্রদান-সহ কয়েকদফা দাবিকে সামনে রেখে শুক্রবার মেমারির রাধাকান্তপুর বাজারে রাস্তা অবরোধ করলেন কৃষকরা। কৃষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে এই অবরোধে সামিল হন পুরুষদের পাশাপাশি মহিলারাও। এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য …
Read More »রাইস মিলদের কাছে বকেয়া ১৩০ কোটি, প্রাপ্য আদায়ে মিলের সামনে বিক্ষোভ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমানের হাটগোবিন্দপুরের অজয় মডার্ন রাইস মিল কর্তৃপক্ষের কাছে অনাদায়ি ৮ কোটি ৫০ লক্ষ টাকা আদায়ের দাবিতে রবিবার মিলের সামনে অবস্থান বিক্ষোভ করল পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির বর্ধমান জেলা শাখা। কয়েকশো ধান ব্যবসায়ী এদিন এই বিক্ষোভে উপস্থিত ছিলেন। রাজ্য কমিটির কনভেনর ও জেলা সম্পাদক বিশ্বজিৎ মল্লিক …
Read More »কৃষক-খেতমজুরদের উপর পুলিশের আক্রমণে হত্যার অভিযোগে বর্ধমানে সিপিআই(এম)-এর প্রতিবাদ মিছিল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দেশ ও রাজ্যে কৃষক-খেতমজুরদের উপর পুলিশের নৃশংস আক্রমণে হত্যার অভিযোগে বর্ধমানে প্রতিবাদ মিছিল করল সিপিআই(এম)। বৃহস্পতিবার সিপিআই(এম) পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিল কোর্ট কম্পাউন্ড এলাকা থেকে শুরু হয়, বর্ধমান স্টেশন চত্বরে মিছিল শেষ হয়। উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য মহম্মদ …
Read More »বর্ধমানে বামপন্থী শ্রমিক, কৃষক ও ক্ষেতমজুর ইউনিয়নের আইন অমান্য ও জেল ভরো আন্দোলন
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার বর্ধমানে আইন অমান্য ও জেল ভরো কর্মসূচী করলো সিপিআই(এম)-এর শ্রমিক, কৃষক ও ক্ষেতমজুর ইউনিয়ন। এদিন কার্যত সকাল থেকেই বর্ধমান শহরের ষ্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত জায়গায় জায়গায় রাস্তাকে সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। জায়গায় জায়গায় তৈরী করা হয় ব্যারিকেডও। ফলে চরম …
Read More »ধান ক্রয় করার সময় ওজনে কারচুপির অভিযোগে ৪ ব্যবসায়ীকে তালাবন্ধ করে আটকে রাখলেন গ্রামবাসীরা
ভাতার (পূর্ব বর্ধমান) :- ধান কিনতে এসে ওজনে কারচুপি করার অভিযোগে ৪ ধান ক্রয়কারীকে তালাবন্ধ করে আটকে রাখলেন গ্রামবাসীরা। পরে পুলিশ পৌঁছে তাঁদের উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে ভাতার থানার মুরাতিপুর খাসপাড়ায়। স্থানীয়দের অভিযোগ, ভাতারের মুরাতিপুর খাসপাড়ার বাসিন্দা সেখ ইনামূল হক তাঁর কিছু বকেয়া মেটাতে ধান বিক্রি করার সিদ্ধান্ত নেন। সেই …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News