
মেমারি (পূর্ব বর্ধমান) :- কৃষি ঋণ মুকুব, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, কৃষি কাজে ব্যবহৃত ইলেকট্রিক বিল মুকুব, বৃদ্ধ কৃষকদের ভাতা প্রদান-সহ কয়েকদফা দাবিকে সামনে রেখে শুক্রবার মেমারির রাধাকান্তপুর বাজারে রাস্তা অবরোধ করলেন কৃষকরা। কৃষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে এই অবরোধে সামিল হন পুরুষদের পাশাপাশি মহিলারাও। এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য মেমারী-মন্তেশ্বর রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। ভোগান্তির মুখে পড়েন সাধারণ যাত্রীরা। যদিও জরুরিকালীন পরিষেবাকে ছাড় দেন আন্দোলনকারী কৃষকরা। পরে মেমারি থানার পুলিশ পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর অবরোধ তুলে নেওয়া হয়।
E Purba Bardhaman Purba Bardhaman District News