Breaking News

বর্ধমান ২

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ

Medical students of Burdwan Medical College Hospital protested against the incident of RG Kar

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আরজি করের ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তি এবং নিরাপত্তার দাবিতে শনিবার অবস্থান বিক্ষোভে শামিল হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা ও মেডিকেল পড়ুয়ারা। এর ফলে শনিবার সকাল থেকেই জরুরি বিভাগ ছাড়া সমস্ত বিভাগেই ব্যাহত হল পরিষেবা। মহিলা ডাক্তারকে ধর্ষণ করার পর নৃশংসভাবে খুনের প্রতিবাদে দোষীদের শাস্তির …

Read More »

বিদ্যুতের হাই টেনশন তারের টাওয়ার থেকে যুবকের দেহ উদ্ধার

The body of the youth was recovered from the high tension electricity cable tower

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান থানার সিজেপাড়া গ্রামে প্রায় ১৫০ ফুট উচ্চতার বিদ্যুতের হাইটেনশন তারের টাওয়ার থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মুক্ত মালিক ওরফে মিঠুন মালিক (৩২)। বাড়ি সিজেপাড়া গ্রামেই। স্থানীয়রা জানিয়েছেন, মুক্ত ও তাঁর স্ত্রী মাঠে খেতমজুরের কাজ …

Read More »

পূর্ব বর্ধমানে পালিত হল আন্তর্জাতিক আদিবাসী দিবস

The International Day of the World's Indigenous Peoples was celebrated in Purba Bardhaman

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হল আন্তর্জাতিক আদিবাসী দিবস। জেলাস্তরের মূল অনুষ্ঠানটি এদিন হয় বর্ধমান ২ ব্লকের রাইপুর কাশিয়াড়া স্পোর্টস কমপ্লেক্সের মাঠে। এদিন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদেরা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলাশাসক কে রাধিকা আইয়ার, মহকুমা …

Read More »

পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমির উদ্যোগে তিনদিনের গীতিকাব্য প্রশিক্ষণ শিবির

A three-day Lyric poetry training camp organized by the West Bengal State Music Academy

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে তিনদিন ব্যাপী ‘গীতিকাব্য’ বিষয়ক জেলাস্তরের সংগীত কর্মশালার আয়োজন করল পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় বর্ধমান এগ্রিকালচার ফার্মের ইটিসি ভবনে তিনদিনের এই কর্মশালা শুরু হয়েছে। জেলার প্রায় ৩৫ জন উঠতি শিল্পী সংগীত কর্মশালায় অংশ নিয়েছেন বলে জানিয়েছেন জেলা …

Read More »

টানা বৃষ্টিতে পূর্ব বর্ধমানের ১৫০ গ্রাম ক্ষতিগ্রস্ত, সিভিল ডিফেন্সের তৎপরতায় উদ্ধার ৪, পুলিশের তৎপরতায় উদ্ধার একটি পরিবার

150 villages of Purba Bardhaman district have been damaged due to continuous rain, 4 people have been rescued by civil defense.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দু’দিনের একটানা বৃষ্টি তার সঙ্গে ডিভিসির ছাড়া জলে পূর্ব বর্ধমান জেলার একাধিক এলাকা প্লাবিত হল। কোনো হতাহতের খবর না থাকলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন একাধিক পরিবার। দু’দিনের ভারী বৃষ্টির জমা জলের পর ডিভিসির জল ছাড়ায় জলমগ্ন হয়েছে কালনার মন্তেশ্বর ব্লকের মাঝেরগ্রাম পঞ্চায়েত আমাটিয়া, বসতপুর, গাব্রুপুর, ভান্ডারবাটি, পিয়াগ্ৰাম, দেওয়ানগাদি …

Read More »

৪ বন্ধুর আড্ডায় বচসার জেরে খুন এক বন্ধু, চাঞ্চল্য

A friend was killed due to an argument in the chat of 4 friends

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ৪ বন্ধুর আড্ডায় বচসা থেকে মারামারির জেরে বন্ধুর হাতে বন্ধু খুনের চাঞ্চল্যকর অভিযোগ উঠল বর্ধমান থানার নলা এলাকায়। মৃত বন্ধুর নাম বামদেব রায় ওরফে বামা (২৯)। এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে ৩ বন্ধুকে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে নলা …

Read More »

কৃষকদের ফসলের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

Demonstrations demanding compensation for farmers' crops

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আলু, ধান-সহ বিভিন্ন ফসল গত বছর অতিবৃষ্টির ফলে নষ্ট হলেও এখনও কৃষকরা উপযুক্ত ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে সোমবার জেলাশাসকের কাছে স্মারকলিপি দিল কৃষি ও কৃষক বাঁচাও কমিটি। কমিটির জেলা সম্পাদক অনিরুদ্ধ কুণ্ডু জানিয়েছেন, গতবছর পূর্ব বর্ধমান জেলায় ধান, আলু-সহ চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। জেলায় হেক্টরের পর …

Read More »

দার্জিলিং জেলার দ্বিস্তর পঞ্চায়েত এলাকার উন্নয়ন ঘটাতে সমতলে পাঠ নিলেন জনপ্রতিনিধিরা

The Panchayat representatives of Darjeeling district took lessons in Burdwan to develop the Two tier Panchayat area.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে শিক্ষামূলক ভ্রমণে শস্যগোলা পূর্ব বর্ধমানে এলেন দার্জিলিং-এর তিনটি ব্লকের নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা। বি আর আম্বেদকর ইনস্টিটিউট অফ পঞ্চায়েতস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট-এর তরফ থেকে এই এক্সপোজার কাম লার্নিং ভিজিট চলেছে ২৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত। শনিবার এই প্রতিনিধিদল বর্ধমান ২ ব্লকের কুড়মুন …

Read More »

পচা ল্যাংচা মজুতের অভিযোগে ২ ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ, বিক্রি কমল শক্তিগড়ের ল্যাংচা বাজারে

The health department buried a few quintals of langcha in the ground at Saktigarh

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- যৌথ হানাদারির পর বিক্রি কমল শক্তিগড়ের ল্যাংচা বাজারে। এমনটাই জানাচ্ছেন ব্যবসায়ীদের একাংশ। এদিকে ছত্রাকযুক্ত ল্যাংচা বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখার অভিযোগে ২ ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ফুড সেফটি অফিসার। গত বৃহস্পতিবার এবং শনিবার পূর্ব বর্ধমানের বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে যৌথভাবে হানা দিয়েছিল স্বাস্থ্যদপ্তর, জেলা পুলিশ, …

Read More »

কিছু অসাধু ব্যক্তির অত্যধিক লোভে শক্তিগড়ের গোটা ল্যাংচা মার্কেটের বদনাম হচ্ছে – মতামত ব্যবসায়ীদের

The health department buried a few quintals of langcha in the ground at Saktigarh

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গত বৃহস্পতিবারের পর ফের শনিবার বর্ধমানের বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে হানা দিয়েছিল স্বাস্থ্যদপ্তর, জেলা পুলিশ, ক্রেতা সুরক্ষা দপ্তর ও লিগ্যাল মেট্রোলজি দপ্তর যৌথভাবে। আর তাতেই যে চিত্র উঠে এসেছিল তা দেখেই শুধুমাত্র বর্ধমান জেলাই নয়, গোটা ভারত এমনকি বিদেশের কাছেও বর্ধমানের ইতিহাস প্রসিদ্ধ সম্মান মাথা হেঁট …

Read More »