বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কার্মিক কন্যাশ্রী শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হল সোমবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। কন্যাশ্রী ক্লাবগুলিকে বই, ডায়রী পাশাপাশি দেওয়া হয় একটি করে ক্যালেণ্ডার। ওই ক্যালেণ্ডারে আছে সারা বছরের বিভিন্ন কাজের খতিয়ান। বাল্য বিবাহ রোধ থেকে বিভিন্ন সামাজিক কাজকর্ম। গত এক বছরে গোটা জেলায় ৩১৮ টা বাল্যবিবাহ আটকে দিয়েছে …
Read More »সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো রুখতে জেলা পুলিশের প্রচার অভিযান শুরু, নজরদারী সিআইডিরও
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা রাজ্য জুড়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর ঘটনায় গোটা রাজ্য জুড়েই ২২জনেরও বেশিজন আক্রান্ত হয়েছেন। বারবার সরকারীভাবে উত্তেজনা না ছড়ানোর জন্য আবেদনও জানানো হচ্ছে। চলছে এজন্য ব্যাপক প্রচারও। সম্প্রতি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের মেটেডাঙা এলাকা থেকে তারকনাথ উকিল নামে এক ব্যক্তিকে এই অভিযোগেই পুলিশ গ্রেপ্তার করে। যদিও …
Read More »রেল লাইন থেকে যুগলের মৃতদেহ উদ্ধার
আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের আউশগ্রামের ভেদিয়া এবং পিচকুড়ি রেল ষ্টেশনের মাঝে রেল লাইনের ধার থেকে এক যুগলের মৃতদেহ উদ্ধার করেছে রেল পুলিশ। মৃতদের নাম সোমনাথ বাগ্দি (১৮) এবং রেশমা খাতুন (১৬)। বাড়ি আউশগ্রামের বিষ্ণুপুর এলাকায়। রেশমা এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। সোমনাথ বাইরের রাজ্যে কাজ করেন। রেশমার পরিবার …
Read More »হাসপাতালের নার্স ও চিকিৎসককে মারধরের অভিযোগে গ্রেপ্তার গাড়ির চালক
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সক ও নার্সকে গালিগালাজ করার অভিযোগে হাসপাতালেরই এক গাড়ি চালককে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম রেজাউল শেখ ওরফে শেখ রাজু। বর্ধমান শহরের ষাঁড়খানা গলি এলাকায় তার বাড়ি। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে রেজাউল সেখ তাঁর এক …
Read More »চলছে অবৈধভাবে ওভারলোডিং বালি পাচার, নষ্ট হচ্ছে রাস্তা-সেতু, প্রতিবাদে লরী আটকে বিক্ষোভ
বিপুন ভট্টাচার্য, গলসী (পূর্ব বর্ধমান) :- কয়েকমাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা সফর তথা জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করতে গিয়ে রীতিমত সরব হয়েছিলেন অবৈধ বালি, কয়লা , পাথর প্রভৃতি পাচার নিয়ে। বালির ওভারলোডিং বন্ধের জন্য জেলার প্রতিটি অফিসারকে রীতিমত কড়া হুঁশিয়ারীও দিয়েছিলেন। ফলাফলস্বরূপ মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই রীতিমত কোমড় বেঁধে মাঠে নেমেও পড়েছিলেন জেলা প্রশাসন থেকে পুলিশ কর্তারাও। …
Read More »হোয়াটসঅ্যাপে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে ধৃতের জামিন
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- হোয়াটসঅ্যাপে গুজব ছড়ানোর অভিযোগে এসবিএসটিসি বাসের এক প্রাক্তন চালককে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিস। ধৃতের নাম তারকনাথ উকিল। খণ্ডঘোষ থানার মেটেডাঙায় তার বাড়ি। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। ঘটনার বিষয়ে খণ্ডঘোষ থানার লোদনা পঞ্চায়েত এলাকার সিভিক ভলান্টিয়ার দুর্যোধন বজর বৃহস্পতিবার অভিযোগ দায়ের …
Read More »হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ২বন্ধুর মৃত্যু, গ্রেপ্তার চিকিৎসক-সহ ২
জামালপুর (পূর্ব বর্ধমান) :- মদের বদলে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে মৃত্যু হল দুই বন্ধুর। গুরুতর অসুস্থ আরও এক বন্ধু। অন্য বন্ধুকে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার সাহাপুর গ্রামে। মৃত দুই বন্ধুর নাম অরুণ রুইদাস (৪৭) এবং ইমদাদুল সেখ (২৩)। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন সেখ মণিরুল নামে একজন। তাঁর …
Read More »কাশ্মীরের সমস্যা মিটতে পারে মাত্র আধঘণ্টায় – অভিমত কাশ্মীরী শালওয়ালাদের
বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পুলওয়ামায় যেখানে সেনাবাহিনীর কনভয়ে বিধ্বংসী জঙ্গী হানার ঘটনা ঘটেছে সেখান থেকে মহম্মদ রসিদ আলির বাড়ি প্রায় ২৮ কিলোমিটার দূরে শ্রীনগরের লালচক এলাকায়। পুলওয়ামা হামলার পর থেকেই জম্মু কাশ্মীর জুড়ে চলছে হানাদারি। বাড়ি বাড়ি হানা দিচ্ছে সেনাবাহিনীর জওয়ানরা। মঙ্গলবারই সেনাকর্তারা হুঁশিয়ারী দিয়েছে – কাশ্মীরবাসীর কাছে। বন্দুক হাতে তুললেই গুলি …
Read More »আত্মঘাতী তৃতীয় বর্ষের ছাত্রী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকে অভিযোগের তীর
মেমারী (পূর্ব বর্ধমান) :- বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রীর আত্মঘাতী হবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মেমারী থানার রসুলপুর এলাকায়। আত্মঘাতী ছাত্রীর নাম টুকটুকু মালো (২০)। বাড়ি রসুলপুরের ভুবনমোহিনী উচ্চ বিদ্যালয় এলাকায়। এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তুলেছেন। উল্লেখ্য, দ্বিতীয় বর্ষের রেজাল্ট প্রকাশিত না হওয়া সত্ত্বেও তৃতীয় …
Read More »মাধ্যমিকের প্রশ্নফাঁসের ঘটনায় মেমারী থেকে সিআইডি গ্রেপ্তার করল ৪ ছাত্রকে
মেমারী (পূর্ব বর্ধমান) :- মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিআইডির তদন্তকারী দল পূর্ব বর্ধমানের মেমারী থেকে আটক করল দুই মাধ্যমিক পরীক্ষার্থী সহ মোট ৪জনকে। বাজেয়াপ্ত করা হল ৪টি মোবাইল ফোনও। এদের মধ্যে ২জন মেমারীর হাটপুকুর এলাকার মামুন ন্যাশনাল স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। গতকাল রাত্রি প্রায় সাড়ে নটা নাগাদ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিষয়ে …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News