বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে শতবর্ষের পুরনো ঐতিহ্যশালী বর্ধমানের ‘বংশগোপাল টাউন হল’-এর আধুনিকীকরণ করা হল। শুক্রবার নবরূপে এই টাউনহলের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার-সহ অন্যান্যরা। এদিন পুর …
Read More »বর্ধমানের মহন্তস্থলের জায়গা নিয়ে তীব্র চাপান-উতোর
বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের রাজগঞ্জ মহন্তস্থলের কয়েকশো বছরের পুরনো রাধা দামোদর মন্দির এবং তার সম্পত্তি নিয়ে বিবাদ এবার চরমে উঠলো। মোহন্তস্থলের নিম্বার্ক আশ্রমের ট্রাষ্টি বোর্ড ‘শ্রী শ্রী রাধাদামোদর জীউ সেবা ট্রাষ্ট’ বনাম বর্ধমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে চলতে থাকা এই বিবাদে উভয়পক্ষই দাবী করেছেন আদালত …
Read More »‘মিলন’ অনুষ্ঠানের মাধ্যমে বননবগ্রাম বাউল আশ্রমে সমাপ্ত হলো বাউল ফকিরি মেলা
আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ১ ব্লকের বননবগ্রাম বাউল আশ্রমে তিনদিন ধরে আয়োজিত হলো ‘বাউল ফকিরি মেলা’। বাংলানাটক ডট কমের উদ্যোগে বননবগ্রামে শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনের এই মেলা ‘মিলন’-এর অনুষ্ঠানের মাধ্যমে রবিবার সমাপ্ত হলো। বাংলানাটক ডট কম প্রতিষ্ঠাতা ডিরেক্টর অমিতাভ ভট্টাচার্য জানিয়েছেন, সকালে প্রভাতী গানের …
Read More »হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল বর্ধমান রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরের নাটমন্দির
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আচমকা বর্ধমান রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরের নাট মন্দির ভেঙ্গে পড়ায় অনিশ্চিত হয়ে পড়লো বর্ধমান রাজবাড়ির ঐতিহ্যবাহী পটেশ্বরী দুর্গাপুজো। মঙ্গলবার গভীর রাতে ভেঙে পড়লো বর্ধমান রাজপরিবারের ‘বর্ধমান দেব সেবা মাহতাব ট্রাস্ট’-এর লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরের নাটমন্দিরের একাংশ। বর্ধমান শহরের সোনাপট্টি এলাকায় এই মন্দির। এখানেই হয় রাজপরিবারের ঐতিহ্যবাহী পটেশ্বরী …
Read More »কাটোয়ার কার্তিক লড়াইয়ের ইতিহাস – স্বপনকুমার ঠাকুর
কাটোয়ার কার্তিক লড়াইয়ের উৎস সন্ধানে ড. স্বপনকুমার ঠাকুর দেবসেনাপতি কার্তিক। সুঠাম চেহারা। মাথার চুল বাবরি করা। সরু গোঁফ। দুধে আলতায় মেশানো গায়ের রঙ। হাতে যুদ্ধাস্ত্র তীর-ধনুক। ঋগ্বেদে কার্তিকের উল্লেখ নেই। অথর্ববেদে কুমার নামে এক আগুন দেবতার সন্ধান মেলে। বৈদিক যুগের শেষের দিকে কুমার ক্রমশ শৈবসাধনায় যুক্ত হয়েছে। এই কারণে কার্তিক …
Read More »দাঁইহাটের রাস উৎসবের ইতিহাস – স্বপনকুমার ঠাকুর
দাঁইহাটের রাস উৎসবের উৎস সন্ধানে – ড. স্বপনকুমার ঠাকুর দাঁইহাটের রাসের মূলকেন্দ্র বিন্দু বর্মনদের শবশিবাকে নিয়ে। বর্মনরা মূলত কোচবিহারের ক্ষত্রিয় রাজবংশী সম্প্রদায়। শ্রীচৈতন্যদেবের আমল থেকে এরা নবদ্বীপে ভিড় করেছিল জীবন জীবিকার প্রয়োজনে। শিবশঙ্কর বন্ধ্যোপাধ্যায় রচিত “শবশিব মাতার ইতিকথা” থেকে জানা যায়–নবদ্বীপের রাজবংশীদের এক গোষ্ঠী দাঁইহাটে চলে আসে এবং পিতল কাঁসার কাজে …
Read More »জলমগ্ন কালনার লালজী মন্দির
কালনা (পূর্ব বর্ধমান) :- জলমগ্ন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের অধীনে থাকা লালজী মন্দির চত্বর। আর জলমগ্ন মন্দির চত্বরের চিত্র মানুষের সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। ১৭৩৯ সালে বর্ধমানের রাজা কীর্তি চাঁদের জননী ব্রজকিশোরী দেবীর আর্থিক আনুকুল্যে কালনা রাজবাড়ি চত্বরে লালজী মন্দির প্রতিষ্ঠিত হয়। পঁচিশ রত্ন বিশিষ্ট টেরাকোটার কারুকাজ সম্বলিত এই মন্দির …
Read More »মোহন্ত অস্থলে হেরিটেজ ধ্বংসের মামলা ~ বর্ধমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সম্পর্কিত রিপোর্ট তলব করল হাইকোর্ট
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের রাজগঞ্জে মোহন্ত অস্থল ভেঙে ফেলা নিয়ে হেরিটেজ ধ্বংসের মামলায় বর্ধমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সম্পর্কিত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সরকারি কিনা তা রাজ্য সরকারকে জানাতে বলা হয়েছে। শুধু বর্ধমানের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ নিয়েই নয়, রাজ্যে হেরিটেজ নির্মাণের সীমানায় কোথায় …
Read More »বর্ধমানের মোহন্ত অস্থল ভেঙে হেরিটেজ ধ্বংস করা নিয়ে কড়া নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের রাজগঞ্জে মোহন্ত অস্থল ভেঙে হেরিটেজ ধ্বংস করা নিয়ে কড়া নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট। ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করে এব্যাপারে রিপোর্ট দেওয়ার জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছে কলকাতা উচ্চ ন্যায়ালয়। সেই সময় পুরসভা, হেরিটেজ কমিশন ও মামলাকারীকেও হাজির থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভা এবং …
Read More »পূর্ব বর্ধমান জেলায় ৫০০-র কাছাকাছি স্পর্শকাতর বুথ, জেলায় ভোটার ৪১ লক্ষাধিক
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলায় পূর্ণ ও আংশিক ৪ টি লোকসভা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন মোট ৪১ লক্ষ ৩৭ হাজার ৮২৯ জন ভোটার। যার মধ্যে রয়েছেন পুরুষ ভোটার ২০ লক্ষ ৯১ হাজার ৬৪জন এবং মহিলা ভোটার রয়েছেন ২০ লক্ষ ৪৬ হাজার ৬৭৮ জন। …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News