বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা রাজ্যের সঙ্গে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার ৬ টি পৌরসভার প্রার্থী তালিকা প্রকাশ করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কোলকাতা থেকেই এদিন এই তালিকা প্রকাশ করা হয়েছে। ঘোষিত তালিকা অনুসারে বর্ধমান পৌরসভায় ২১ জন পুরনো কাউন্সিলারকে এবারে আর টিকিট দেওয়া হয়নি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্কও। …
Read More »পূর্ব বর্ধমানের ৬ পৌরসভার প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রণ্ট; তালিকায় নেই সি.পি.আই.
বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা রাজ্যের ১০৮ পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান, মেমারী, গুসকরা, কালনা, কাটোয়া এবং দাঁইহাট পুরসভা নির্বাচনে বামফ্রণ্ট প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। এদিন পূর্ব বর্ধমান জেলা সি.পি.আই.এম. সদর দপ্তরে বামফ্রণ্টগতভাবে বর্ধমান পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। যদিও …
Read More »২৩ মে-র পর দলের হাল ধরার জন্য তিনি কোনো নেতাকেই পাশে পাননি – বিস্ফোরক তৃণমূল বিধায়ক
বর্ধমান (পূর্ব বর্ধমান):- তৃণমূল কংগ্রেসের নেতাদের একাংশর দম্ভ এবং অহংকারই গত লোকসভা নির্বাচনের ফলাফলের জন্য দায়ী। একথা তিনি সর্বত্র দ্বিধাহীন চিত্তেই বলেন। এমনকি গত ২৩মে-র লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর দলের হাল ধরার জন্য তিনি জেলা বা রাজ্যস্তরের নেতাদের জানিয়েও কোনো ফল পাননি । রবিবার বর্ধমানের একটি অভিজাত হোটেলে বর্ধমান …
Read More »বর্ধমান বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে চাপা উত্তেজনা
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আজ শনিবার বর্ধমান বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। আইনজীবীদের নির্বাচনকে ঘিরে চাপা উত্তেজনা রয়েছে। বারের নির্বাচনে কিছুটা হলেও রাজনৈতিক ছোঁয়া লেগেছে। নির্বাচনে বামপন্থী আইনজীবী সংগঠন অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়ন সরাসরি অংশ নিচ্ছেনা। তবে, তাদের ভোটের উপর নির্বাচনের ফল অনেকটাই নির্ভর করছে। সরাসরি না হলেও বিজেপির কয়েকজন …
Read More »এবার ভোটারদের বাড়ি জিপিএসে – শুরু হচ্ছে দেড়মাস ব্যাপী ভোটার ভেরিফিকেশন প্রোগ্রাম
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এবার সমস্ত ভোটারদের জিপিএসের অধীনে নিয়ে আসতে চলেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই জেলায় জেলায় এব্যাপারে প্রয়োজনীয় কাজ শুরু করার নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার এব্যাপারে সর্বদলীয় বৈঠক করলেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন) অরিন্দম নিয়োগী। বৈঠকে হাজির ছিলেন বিজেপি, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিএমের প্রতিনিধিরাও। এদিন অতিরিক্ত জেলাশাসক …
Read More »তৃণমূল ছেড়ে বিজেপিতে, তৃণমূলের হাতছাড়া হতে চলেছে ৩ টি গ্রাম পঞ্চায়েত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলায় দুই জায়গায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় এক হাজার সমর্থক। একইসঙ্গে তিনটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হবার সম্ভাবনাও তীব্র হল। বৃহস্পতিবার বর্ধমান এবং আউশগ্রামে দুটি আলাদা অনুষ্ঠানে তৃণমূল ছেড়ে কয়েকশো সমর্থক যোগ দিলেন বিজেপিতে। একইসঙ্গে এই ঘটনায় তৃণমূলের দখলে থাকা প্রায় ৩টি পঞ্চায়েত বিজেপির হাতে আসার সম্ভাবনা প্রবল হয়ে …
Read More »বিজেপি কর্মী সমর্থকদের ওপর তৃণমূলের হামলার অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা বর্ধমানের বাবুরবাগে
বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমান শহরের বাবুরবাগ এলাকা। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের আগে থেকেই দফায় দফায় দুপক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছিল বাবুরবাগ এলাকায়। সম্প্রতি ২৬নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা তৃণমূলের স্থানীয় নেতা বসিরউদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে। এরপর নির্বাচনপর্ব শেষ হতেই …
Read More »জেতার পর পূর্ব বর্ধমানে ঢুকে জনজোয়ারে ভাসলেন অহলুবালিয়া
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নির্বাচনের প্রস্তুতি আর প্রচারের জন্য মাত্র ১৬ দিন সময় পেয়েছিলেন। তখন অন্য দলের প্রার্থীরা প্রচারে অনেক এগিয়ে গিয়েছিলেন। কিন্তু এই ১৬ দিনে তিনি তাঁর নির্বাচন কেন্দ্রের সব জায়গায় পৌঁছাতেও পারেননি। কিন্তু যেখানেই পৌঁছেছেন সেখানেই মানুষের আশীর্বাদ পেয়েছেন। তাই তিনি নিশ্চিতই ছিলেন তিনিই জয়ের সার্টিফিকেটটি নিচ্ছেন। কারণ এত …
Read More »৩০০ জন সমর্থক গ্রামছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন বিজেপির জেলা অফিসে, অভিযোগের তীর তৃণমূলের দিকে
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও যখন গেরুয়া শিবিরের বিরুদ্ধে লাগাতার অশান্তি সৃষ্টি এবং সন্ত্রাসের অভিযোগ তুলছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস, সেই সময় খোদ বিজেপির জেলা পার্টি অফিসে তৃণমূলের সন্ত্রাসে প্রায় ৩০০ জন আশ্রয় নিয়েছেন বলে গেরুয়া শিবির দাবি করেছে। আর তাঁদের সামনে রেখেই বিজেপির পাল্টা অভিযোগ, বিজেপি নয়, গোটা …
Read More »বিজেপি সমর্থকদের গ্রেপ্তারের প্রতিবাদে গুসকরা বিট হাউসে বিক্ষোভ করার সময় পুলিশের লাঠিচার্জ
গুসকরা (পূর্ব বর্ধমান) :- বিজেপির ৪ সমর্থক জামিন পাবার পর ফের তাদের গ্রেপ্তার করার ঘটনায় শনিবার উত্তপ্ত হয়ে উঠল গুসকরা বিট হাউস। বিজেপি সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করেছে বিজেপি। সম্প্রতি লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে আউশগ্রামের তকিপুর এলাকা। দুপক্ষের সংঘর্ষের জেরে কয়েকটি দোকানে আগুনও …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News