Breaking News

নির্বাচন

নির্বাচন নিয়ে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরে লিটারেসি ক্লাব গড়ার উদ্যোগ

New Voter Awareness

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে নির্বাচন সংক্রান্ত একটি করে লিটারেসি ক্লাব তৈরীর উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসে একথা জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। ১ সেপ্টেম্বর থেকে ৩১ সেপ্টেম্বর ভোটার তালিকায় নাম তোলা এবং সংশোধন করা হচ্ছে। সেই বিশেষ কর্মসূচী সফল করতে বিশেষ কর্মসূচী …

Read More »

আগামী ২৪ সেপ্টেম্বর পূর্ব বর্ধমান জেলা পরিষদের নতুন বোর্ড শপথ নিতে চলেছে

Stock Photo - Purba Bardhaman Zilla Parishad

  বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ সেপ্টেম্বর পূর্ব বর্ধমান জেলা পরিষদের তৃণমূল পরিচালিত নতুন বোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। খোদ তৃণমূল দলীয় সূত্রের খবর, ইতিমধ্যেই দলনেত্রীর নির্দেশে জেলা পরিষদের পরিচালন ক্ষমতা বিদায়ী সভাধিপতি দেবু টুডুর হাতেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে দলীয় নেতৃত্ব তথা নির্বাচিত সদস্যদের। …

Read More »

বর্ধমান পুরসভায় চুক্তির ভিত্তিতে কাজ করা কর্মীদের প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের তালিকায় নিয়ে আসা হল পুরভোটের আগে মাষ্টার স্ট্রোক বর্ধমান পুরসভায়

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা রাজ্যের বেশ কয়েকটি পুরসভার সঙ্গে পূর্ব বর্ধমানের বর্ধমান ও গুসকরা পুরসভাতেও বর্তমান পুরবোর্ডের মেয়াদ শেষ হতে চলেছে সেপ্টেম্বর মাসেই। নিয়মানুযায়ী তারই মধ্যে তথা আগামী ২মাসের মধ্যেই পুরসভাগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। ইতিমধ্যেই পুরসভাগুলিতে আসন সংরক্ষণের খসড়া তালিকাও প্রকাশিত হয়েছে। বর্তমান সময়ে রাজ্যের ক্ষমতাসীন …

Read More »

বর্ধমান ও গুসকরা পুরসভা নির্বাচনের আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশিত হল পুরভোটের আসন সংরক্ষণে বাদ পড়ছেন বর্ধমান ও গুসকরা পুরসভার হেভিওয়েটরা

Draft Publication of reservation of seats in connection with Burdwan & Guskara Municipal Election 2018

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পঞ্চায়েত ভোটের রেশ কাটতে না কাটতেই এবার পুরভোটের দামামা বেজে গেল মঙ্গলবার থেকে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ও গুসকরা পুরসভার আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশিত হল। এবার আসন সংরক্ষণের কোপে পড়েছেন দুটি পুরসভার চেয়ারম্যানরা। সংরক্ষণের কোপে পড়েছেন দুটি পুরসভার তথাকথিত হেভিওয়েট তৃণমূল নেতারাও। বর্ধমান পুরসভার …

Read More »

ভাতারে পুলিশের ওপর হামলায় অভিযুক্ত পুরুলিয়ার বিজেপি কর্মীদের জামিন

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভাতার থানার পুলিশের উপর বোমাবাজিতে ধৃত ৪ জনের জামিন মঞ্জুর করল বর্ধমান সিজেএম আদালত। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুরুলিয়ার ঘাটবাঁধ, আমডিহা ও কাতিনপাড়ার বাসিন্দা নেপালচন্দ্র মারদানা, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, খোকন মোদক ও সঞ্জীব সেনকে ৫ দিন নিজেদের হেপাজতে নেয় ভাতার থানার পুলিশ। পুরুলিয়ার সামসেরগঞ্জ থানার দুটি মামলায় …

Read More »

কমিশনের নির্দেশে নির্বাচন কর্মীদের ৩০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভোটার তালিকা তৈরীর জন্য নির্বাচন কমিশনের কত নম্বর ধারাটি প্রযোজ্য ? টোল ফ্রি কোন নাম্বার রয়েছে? কি ধরণের প্রতিবন্ধকতাকে এরোনেট হিসাবে গ্রহণ করা হয়? এইআরওদের নিযুক্তির ক্ষেত্রে কোন্ আইনটি প্রযোজ্য? এরকম প্রায় ৩০টি এক নম্বরের প্রশ্নের উত্তর দিতে হল পূর্ব বর্ধমান জেলার নির্বাচন দপ্তরের এ ই আর ওদের। ভোটার তালিকায় নতুন নাম …

Read More »

পঞ্চায়েত অফিস চত্ত্বরে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার

কাটোয়া (পূর্ব বর্ধমান) :- গিধগ্রাম পঞ্চায়েত অফিস চত্ত্বর থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই গিধগ্রাম পঞ্চায়েতের প্রধান কে হবেন তানিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ লেগেই রয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা আজমত শেখ চান বর্তমান প্রধান অর্থাৎ তাঁর স্ত্রীই ওই পদে …

Read More »

জারি হয়েছে পুরোভোটের বিজ্ঞপ্তি, বর্ধমানে কোনও দলই এখনও প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি

বর্ধমান, ১৬ আগষ্টঃ- পুরসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হতেই বর্ধমানে চমক দেখাল বিজেপি। বামফ্রন্ট, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যখন তাঁদের প্রার্থী তালিকা এখনও প্রকাশ করতেই পারেনি, তখন এই রাজ্যে দূর্বল রাজনৈতিক দল হিসাবে পরিচিত বিজেপি-র ৬ জন প্রার্থী প্রথম দিনই মনোনয়ন পত্র জমা দিল। আসন্ন পুরভোটে ৯ জেলার ১২ টি পুরসভার …

Read More »

পঞ্চায়েত ভোটের প্রচারে দেওয়াল দখলকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে আহত সিপিএম বিধায়ক

মন্তেশ্বর, ২২ জুনঃ- পঞ্চায়েত ভোটের প্রচারে দেওয়াল দখলকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে আহত মন্তেশ্বরের বিধায়ক তথা সিপিআই(এম) নেতা চৌধুরী মহম্মদ হিদায়তুল্লা। আহত বিধায়ক বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সিপিএম সূত্রে জানা গেছে,  কুসুমগ্রামের একটি দেওয়াল প্রচারে ব্যবহারের জন্য বেশ কিছু দিন ধরে দখল করে রেখেছিল সিপিএম। আজ সিপিএম কর্মীরা সেই …

Read More »