Breaking News

নির্বাচন নিয়ে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরে লিটারেসি ক্লাব গড়ার উদ্যোগ

New Voter Awareness

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে নির্বাচন সংক্রান্ত একটি করে লিটারেসি ক্লাব তৈরীর উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসে একথা জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। ১ সেপ্টেম্বর থেকে ৩১ সেপ্টেম্বর ভোটার তালিকায় নাম তোলা এবং সংশোধন করা হচ্ছে। সেই বিশেষ কর্মসূচী সফল করতে বিশেষ কর্মসূচী নিয়েছে বর্ধমান জেলা প্রশাসন। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা ভবন অডিটোরিয়ামে নতুন ভোটারদের মুখোমুখি হয় জেলা প্রশাসন। সেখানে ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবঅতিরিক্ত জেলাশাসক (ইলেকশনঅরিন্দম নিয়োগীনির্বাচনী আধিকারিক উৎপল কুমার ঘোষবিশ্ববিদ্যালয়ের রেজিস্টার তোফাজ্জেল হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। জেলা প্রশাসনের কর্তাব্যাক্তিরা নতুন ভোটার তালিকা নাম তোলাসংশোধন বিয়োজন নিয়ে আলোচনা করেন। প্রোজেক্টার দিয়ে ভোটার তালিকার বিভিন্ন খুঁটিনাটি তুলে ধরা হয়। ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে ক্যুইজ অনুষ্ঠিত হয়। ২০১৪ সালের লোকসভা ভোট নিয়ে একটি তথ্যচিত্রও দেখানো হয় ছাত্রছাত্রীদের। জেলাশাসক এদিন জানিয়েছেননতুন এই লিটারেসি ক্লাবে নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দিয়ে ছাত্রছাত্রীদের সমাজে বিভিন্ন দিকে পাঠানো হবে। তারা এই বিষয়ে সমাজে সচেতনতা গড়ে তুলবে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *