Breaking News

কালনা

পঞ্চায়েত ভোটের প্রচারে দেওয়াল দখলকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে আহত সিপিএম বিধায়ক

মন্তেশ্বর, ২২ জুনঃ- পঞ্চায়েত ভোটের প্রচারে দেওয়াল দখলকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে আহত মন্তেশ্বরের বিধায়ক তথা সিপিআই(এম) নেতা চৌধুরী মহম্মদ হিদায়তুল্লা। আহত বিধায়ক বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সিপিএম সূত্রে জানা গেছে,  কুসুমগ্রামের একটি দেওয়াল প্রচারে ব্যবহারের জন্য বেশ কিছু দিন ধরে দখল করে রেখেছিল সিপিএম। আজ সিপিএম কর্মীরা সেই …

Read More »

লিগ্যাল এইড সার্ভিসের পরিকাঠামো উন্নতির দাবি উঠল অথরিটির আঞ্চলিক সম্মেলনে

Legal Aid Clinics - Burdwan District Legal Services.

বর্ধমান, ২২ জুনঃ- লিগ্যাল এইড সার্ভিসের পরিকাঠামো উন্নতির দাবি উঠল সংস্থার আঞ্চলিক সম্মেলনে। আর সেই দাবি তুললেন বিভিন্ন জেলা থেকে সম্মেলনে অংশ নেওয়া বিচারক এবং সদস্য সচিবরা। পরিকাঠামো নিয়ে সমালোচনা চলাকালীন মঞ্চে উপস্থিত ছিলেন স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান, হাইকোর্টের বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি দেবাশিস করগুপ্ত। পরে বক্তব্য …

Read More »

জেলাপরিষদ ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের নিয়ে প্রশিক্ষণ শিবিরে পার্থ চট্টোপাধ্যায়

কামদুনিতে সিপিএমের মদতেই মুখ্যমন্ত্রী বিক্ষোভের মুখে – পার্থ বর্ধমান, ১৮ জুনঃ- পঞ্চায়েত নির্বাচনের আগে প্ররোচনায় পা দিয়ে গন্ডগোলে জড়িয়ে না পড়ার জন্য দলের নেতা ও কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের মহাসচিব তথা শিল্প ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গন্ডগোলে জড়ালে দল যে পাশে দাঁড়াবেনা সেকথাও সাফ জানিয়েছেন তিনি। দলের বন্দুকবাজ নেতা-কর্মীদেরও …

Read More »

হ্যাকিং-এর শিকার ‘Burdwan District News – বর্ধমান জেলার খবর’ পেজ এবং গ্রুপ

বর্ধমান, ২৫ এপ্রিলঃ- ‘Burdwan District News – বর্ধমান জেলার খবর’ -এই নামের পেজ এবং গ্রুপটি হ্যাকিং-এর শিকার হয়েছে। ২৪.০৪.২০১৩ তারিখ ১২:৫৭ -এর পর থেকে এই পক্রিয়া চলছে। আরও কয়েকটি একাউন্টও এই হ্যাকারদের নজরে। আজ হঠাৎ নজরে এল এই পেজ এবং গ্রুপ দুটি থেকে চিট ফান্ড সংক্রান্ত সমস্ত খবর ডিলিট অথবা …

Read More »

অর্থ আত্মসাতে অভিযুক্ত প্রণবানন্দ সমবায় সমিতির কর্তা ভাস্কর মুখোপাধ্যায়ের জেল হেপাজত

বর্ধমান, ২৫ মার্চঃ- নকল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে সমিতি খুলে আমানতকারীদের জমা রাখা অর্থ আত্মসাতে অভিযুক্ত প্রণবানন্দ সমবায় সমিতি –র কর্তা ভাস্কর মুখোপাধ্যায়কে ৮ এপ্রিল পর্যন্ত জেল হেপাজতে রাখার নির্দেশ দিল বর্ধমানের সিজেএম আদালত। সোমবার তাকে লালবাজার সেন্ট্রাল লক আপ থেকে বর্ধমানের সিজেএম আদালতে পেশ করা হয়। বর্ধমান, আউশগ্রাম, ভাতার …

Read More »

রাজ্যের প্রায় ১০০০ ইঞ্জিনিয়ার বেকার হতে চলেছে

বর্ধমান, ২০ মার্চঃ- চলতি মার্চ মাসের পর রাজ্যের প্রায় ১০০০ এডিশনাল ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার এবং এডিশনাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের চাকরির মেয়াদ শেষ হতে চলেছে। ফলে নতুন করে তাঁরা বেকার হতে চলেছেন। ইতিমধ্যে নতুন করে তাঁদের এই চুক্তিভিত্তিক কাজে পুর্ননিয়োগ করা সম্ভব নয় বলেও রাজ্য সর্বশিক্ষা মিশন থেকে বুধবারই জানিয়ে দেওয়ায় রীতিমত …

Read More »

১০০ দিনের কাজে আগামী আর্থিক বছর থেকে ম্যানুয়াল মাষ্টাররোল বাতিল করে, চালু হতে চলেছে ই-মাষ্টাররোল

বর্ধমান, ১৯ মার্চঃ- আগামী আর্থিক বছর থেকেই মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসুনিশ্চিতকরণ প্রকল্পে জেলার সমস্ত পঞ্চায়েতে চালু হতে চলেছে ই-মাষ্টাররোল। আরও স্বচ্ছতা এবং পুরোপ্রক্রিয়ায় গতি আনতে সমস্ত গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিন ধরে চলে আসা ম্যানুয়াল মাষ্টার রোল বাতিল করে চালু হতে চলেছে কম্পিউটারাইজড্‌ এই ব্যবস্থা। বর্ধমানের জেলাশাসক ওঙ্কারসিং মীনা জানিয়েছেন, এই …

Read More »

জেলাশাসকের মানবিক মুখঃ ৭০ বছরের বৃদ্ধ ফিরে পেলেন বেঁচে থাকার রসদ

কালনা, ১৮ মার্চঃ- এবার অসহায় বৃদ্ধের সহায়তায় এগিয়ে এলেন বর্ধমানের জেলাশাসক ওঙ্কারসিং মীনা। রবিবার কালনায় খাদ্যভবনের একটি অনুষ্ঠান সেরে ফেরার পথে আচমকাই কালনা মহকুমা হাসপাতালের পরিকাঠামো এবং ব্যবস্থাপনা খতিয়ে দেখতে গিয়ে জেলাশাসকের নজরে পড়লেন ৭০ বছরের এক বৃদ্ধ। আর তারপরেই অসুস্থ ওই বৃদ্ধের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে তাঁর সুরাহার ব্যবস্থা …

Read More »

চলতি আর্থিক বছরে বর্ধমান জেলায় গতবছরের তুলনায় ৩০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায়

বর্ধমান, ১৮ মার্চঃ- চলতি আর্থিক বছরে বর্ধমান জেলার রাজস্ব আদায়ের ওপর জোড় দিল বর্ধমান জেলা প্রশাসন। সোমবার জেলাশাসকের তত্ত্বাবধানে রাজস্ব আদায়ের বিষয়ে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করা হয়। ওই বৈঠক শেষে, জেলাশাসক ওঙ্কারসিং মীনা জানিয়েছেন, গতবছরের রাজস্ব আদায়ের থেকেও এবছর রাজস্ব আদায় আরও বাড়বে। তিনি জানিয়েছেন, এদিন …

Read More »

আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রকাশিত হল চূড়ান্ত সংরক্ষণ তালিকা

বর্ধমান, ১৫ মার্চঃ- জটিলতা কাটাতে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সরকারি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পাশাপাশি রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও প্রশিক্ষণ দেবার সিদ্ধান্ত নিল বর্ধমান জেলা প্রশাসন। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বর্ধমানের জেলাশাসক ওঙ্কারসিং মীনা জানিয়েছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি না জানলে অসুবিধা হতে পারে সকলেরই তাই একদিকে যেমন সরকারি আধিকারিকদের প্রশিক্ষণের …

Read More »