কালনা (পূর্ব বর্ধমান) :- কালনা পুরসভার পুরপ্রধানের দাদাগিরি! কর্তব্যরত সিকিউরিটি গার্ডকে মারধর করে টোটোয় করে লালজী মন্দিরে জল নিয়ে যাওয়ার অভিযোগ উঠল কালনা পৌরসভার পুরপ্রধান আনন্দ দত্তের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। আর এই ভিডিয়োকে কেন্দ্র করে কালনা শহর জুড়ে উঠেছে নিন্দার ঝড়। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা …
Read More »ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু, দীর্ঘ সময় রেল লাইনের পাশেই পড়ে থাকলো মৃতদেহ
কালনা (পূর্ব বর্ধমান) :- ট্রেনের ধাক্কায় সহকর্মী রেল ঠিকা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, ঘণ্টার পর ঘণ্টা রেললাইনের ধারেই পরে দেহ, রেলের সুরক্ষার কথা মাথায় রেখে কাজে ব্যস্ত থাকলেন অন্যান্য শ্রমিকরা। দুর্ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর দেহ জিআরপি উদ্ধার করে বলে অভিযোগ। রেলের ‘অমানবিকতায়’ স্তম্ভিত স্থানীয়রা। কর্মরত অবস্থাতেই রেলের ধাক্কায় মৃত্যু হয় …
Read More »লোকসভা নির্বাচন ~ গণনা কেন্দ্রে বিধানসভা ভিত্তিক আলাদা আলাদা রঙের স্টিকার, গেঞ্জি পূর্ব বর্ধমানে লোকসভা নির্বাচনের গণনায় এজেন্টদের বিধানসভা ভিত্তিক আলাদা আলাদা রঙের স্টিকার, ভোটকর্মীদের গেঞ্জি
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গণনা কেন্দ্রের সঙ্গে যুক্ত সরকারি কর্মী এবং রাজনৈতিক তথা প্রার্থীর কাউন্টিং এজেন্ট থেকে বাইরের লোকরা যাতে নিজের কেন্দ্র ছেড়ে অন্য কেন্দ্রে ঢুকে পড়তে না পারেন তার জন্য নজিরবিহীন সিদ্ধান্ত নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিগত কয়েকটি নির্বাচনে ভোট গণনা কেন্দ্রে এই …
Read More »বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে ধাত্রীগ্রামে জনসভায় দেব
কালনা (পূর্ব বর্ধমান) :- বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের সমর্থনে কালনার ধাত্রীগ্রামে জনসভা করলেন অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী (দেব)। মন্ত্রী স্বপন দেবনাথ ও প্রার্থী শর্মিলা সরকারের উপস্থিতিতে দেব এদিন আগাগোড়ায় ছিলেন বাংলা বিরোধীদের বিরুদ্ধে সরব। এদিনের জনসভাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পরার মতো। এদিন …
Read More »উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় পূর্ব বর্ধমানের ৪
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রীতিমতো হতাশ করল পূর্ব বর্ধমান জেলা। ১ থেকে ১০ এর মধ্যে মেধা তালিকায় জেলা থেকে একজন ষষ্ঠ এবং ৩ জন ১০ম স্থান অধিকার করলেও জেলার নামি স্কুলগুলিতে কোনো উল্লেখযোগ্য ফলাফল না হওয়ায় হতাশ ছাত্রছাত্রী থেকে অভিভাবক ও শিক্ষককুল। এবারে উচ্চ …
Read More »প্রথম কালবৈশাখীর তাণ্ডবে পূর্ব বর্ধমান জেলায় মৃত ৫
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত গোটা পূর্ব বর্ধমান জেলায় প্রথম কালবৈশাখীর বজ্রবিদ্যুত-সহ ঝড়ের তাণ্ডবে মারা গেলেন ৫ জন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মন্তেশ্বরে মারা গেছেন নীলমণি মূর্মূ (৫১), কাটোয়া ১ ব্লকের উন্নতি মাঝি (৫২), কেতুগ্রাম ১ ব্লকের বিশ্বনাথ থান্ডার (৬৮), সুস্মিতা সোরেন (৯) এবং রায়না …
Read More »নির্বাচনী জনসভার মঞ্চেই মহিলাকে একাধিকবার প্রণাম প্রধানমন্ত্রীর, ছবি প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রীর গুণগান নেটিজেনদের
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নির্বাচনী জনসভার মঞ্চেই মহিলাকে একাধিকবার প্রণাম প্রধানমন্ত্রীর, ছবি প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রীর গুণগান নেটিজেনদের। কিন্তু ভারতের একজন বলিষ্ঠ প্রধানমন্ত্রী হঠাৎ জনসভার মঞ্চে ঝুঁকে মহিলাকে একাধিকবার প্রণাম করতে গেলেন কেন? ঘটনা পরম্পরায় জানা যায়, চতুর্থ দফা লোকসভা ভোটের আগে প্রচারে ঝড় তুলতে শুক্রবার পূর্ব বর্ধমানের সাই কমপ্লেক্সে বর্ধমান-দুর্গাপুর …
Read More »তৃণমূলের সভায় আসার পথে দুর্ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃতের বাড়িতে মন্ত্রী অরূপ বিশ্বাস
মেমারী (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার মেমারী থানার গন্তার ফুটবল মাঠে মুখ্যমন্ত্রীর সভায় আসার পথে পথ দুর্ঘটনায় আহত তৃণমূল কর্মী স্বপন বিশ্বাসের (৩৫) মৃত্যু হল। মৃতের দাদা সাধন বিশ্বাস জানিয়েছেন, মেমারীর চাঁচাই ২নং পঞ্চায়েতের পাল্লা ক্যাম্পের বাসিন্দা স্বপনবাবু বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ ছিনুই এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে …
Read More »ইলেকশন কমিশন বিজেপির হিজ মাস্টার্স ভয়েস – মমতা বন্দ্যোপাধ্যায়
মাধবডিহি (পূর্ব বর্ধমান) :- ইলেকশন কমিশন বিজেপির হিজ মাস্টার্স ভয়েস। বিজেপি যা করে দিচ্ছে, তাই করছে। তাই জুন মাস পর্যন্ত ইলেকশন চলছে। বাংলায় বাম-ডান সব এক। বিজেপির দুটো বাজপাখির চোখ একটি কংগ্রেস, আর একটি সিপিএম। শুক্রবার রায়নার মাধবডিহির আলমপুরে বর্ধমান পূর্বের প্রার্থী ডা. শর্মিলা সরকারের সমর্থনে নির্বাচনী প্রচার সভায় বক্তব্য …
Read More »শিক্ষক নিয়োগ নিয়ে বাংলায় দুর্নীতি হয়েছে, নির্দোষদের সবরকমের আইনি সহায়তা দেবে বিজেপি – নরেন্দ্র মোদি
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শিক্ষক নিয়োগ নিয়ে বাংলায় চরম দুর্নীতি হয়েছে, কিন্তু অনেক নির্দোষ ফেঁসে গেছেন। এব্যাপারে বাংলার বিজেপি নেতাদের বলেছি তাঁদের আইনি সহায়তা দেবে। তাঁরা সমস্ত প্রমাণ, কাগজ নিয়ে দেখা করুক। তাঁদের জন্য আইনি লড়াইয়ের সবরকমের সহযোগিতা করবে বিজেপি। তাঁদের সুবিচার দিতে পুরো শক্তি নিয়োগ করবে বিজেপি। যে অন্যায় …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News