
নাদনঘাট (পূর্ব বর্ধমান) :- নাদনঘাটের সুটরায় উদ্বোধন হলো কোঁড়াপুর রাধাগোবিন্দ মন্দির। সোমবার সুটরার কোঁড়াপুর গ্রামে মন্দিরের উদ্বোধন হলেও রবিবার এই উপলক্ষ্যে ভাগবত পাঠ ও অধিবাস অনুষ্ঠিত হয়। এদিন খড়ি নদীর স্থানীয় ঘাট থেকে ১০৮ টি ঘটে জল ভরে মন্দির পর্যন্ত পরিক্রমা করা হয়। এরপর কোঁড়াপুর গ্রামে রাধাগোবিন্দ মন্দিরের উদ্বোধন করা হয়। কোঁড়াপুর রাধাগোবিন্দ মন্দির কমিটির পক্ষে শ্যামল ঘোষ, কৈলাস ঘোষ, প্রকাশ ঘোষ জানিয়েছেন, মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীরা কীর্তন পরিবেশন করবেন।


E Purba Bardhaman Purba Bardhaman District News