বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পুজোর মুখে ডেঙ্গুর আক্রমণ ঠেকাতে এবার গোটা জেলা জুড়ে ব্যাপক প্রচারে নামলো পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মন্ডল জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচার পূর্ব বর্ধমান জেলা জুড়ে শুরু হয়েছে। প্রতিটি ব্লক ও পৌরসভা এলাকায় তথ্য ও সংস্কৃতি …
Read More »মেমারিতে যুবতীকে ধর্ষণে গ্রেপ্তার যুবক
মেমারি (পূর্ব বর্ধমান) :- মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। ধৃতের নাম প্রদীপ জর। কালনা থানার অকালপৌষে তার বাড়ি। রবিবার রাতে মেমারি থানার দেবীপুরের ডিভিসি ক্যানেল ব্রিজ থেকে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, কলকাতার একবালপুর থানা এলাকায় বছর ১৮–র মানসিক ভারসাম্যহীন ওই কিশোরীর বাড়ি। …
Read More »সরকারি নির্দেশ না মানায় বর্ধমানের কয়েকটি পুজোর অনুমোদন আটকে রাখার নির্দেশ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আসন্ন দুর্গাপুজোয় কয়েকটি পুজো কমিটি সরকারি নীতি নির্দেশ না মানায় তাদের অনুমোদন আটকে রাখার নির্দেশ দিলেন বর্ধমান সদর উত্তর মহকুমা শাসক তীর্থংকর বিশ্বাস। শনিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে বর্ধমান শহর এলাকার ১৭৮টি পুজো মণ্ডপের হাতে রাজ্য সরকারের ৮৫ হাজার চেক তুলে …
Read More »বড় বড় ভবন, মূর্তি তৈরিতে টাকা খরচ না করে বন্যা নিয়ন্ত্রণে টাকা খরচ করুক কেন্দ্র – মমতা বন্দ্যোপাধ্যায়
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সব রাজনৈতিক দলকে বলবো, নিজেদের মূর্তি বানিয়ে, বড় বড় বিল্ডিং বানিয়ে টাকা খরচ না করে ফ্লাড কন্ট্রোলের এক চতুর্থাংশ টাকা যদি আমরা পাই, আমরা কাজ করতে পারি। সোমবার পূর্ব বর্ধমানে বন্যা পরিস্থিতি নিয়ে প্রায় ১ ঘণ্টার প্রশাসনিক বৈঠক সেরে এভাবেই নাম না করে বিজেপিকে বিঁধলেন রাজ্যের …
Read More »নর্থ চ্যানেল জয় করলেন বাংলার মেয়ে সায়নী, এশিয়ার প্রথম মহিলা সাতারু হিসাবে ‘পঞ্চম সিন্ধু’ জয়
কালনা (পূর্ব বর্ধমান) :- শনিবার ভারতীয় সময় ভোর তিনটে নাগাদ এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল জয় করলেন বাংলার মেয়ে সায়নী দাস। ৩৪ কিমি দীর্ঘ, গড়ে ১২ ডিগ্রি সেলসিয়াসের হিমশীতল জলস্রোত আর ভয়ঙ্কর জেলিফিশের আক্রমণ সামলে নর্দান আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ড পর্যন্ত বিস্তৃত নর্থ চ্যানেল জয় করতে সায়নীর সময় …
Read More »পূর্বস্থলীতে আয়োজিত হলো জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন
পূর্বস্থলী (পূর্ব বর্ধমান) :- পশ্চিমবঙ্গ সরকারের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো পূর্ব বর্ধমান জেলার লোকশিল্পীদের সম্মেলন। শুক্রবার পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় পূর্বস্থলী ১ ব্লকের নজরুল মঞ্চে আয়োজিত এই জেলাভিত্তিক সম্মেলনে লোকপ্রসার প্রকল্পের ৫০০ জন নথিভুক্ত লোকশিল্পী উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের প্রাণী …
Read More »আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূলের অবস্থান বিক্ষোভ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে রবিবার বর্ধমান জেলাতেও প্রতিটি ব্লক-সহ জেলাস্তরে আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবী-সহ বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে অরাজকতা সৃষ্টির অভিযোগে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেস। এদিন বর্ধমান এবং কুসুমগ্রামের দুটি অবস্থান বিক্ষোভে হাজির হন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। বর্ধমান কার্জন …
Read More »আড়াই ফুট উচ্চতার মা জন্ম দিলেন কন্যা শিশুর, নাম রাখতে চান ‘কন্যাশ্রী’
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আড়াই ফুট উচ্চতার স্ত্রীকে কোলে নিয়ে চিকিৎসা করাতে আসতেন স্বামী। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অসাধ্য সাধনে সুস্থ শিশুর জন্ম দিলেন ডোয়ার্ফ প্রিজম ইন হুইল চেয়ার সিনড্রোমে আক্রান্ত প্রসূতি। শারীরিক গঠনের জন্য তিনি চলতেই পারেন না, তার উপর আবার কার্ডিয়াক পালমোনারি অ্যারেস্ট হওয়ার রিস্ক। প্রতিবন্ধকতাকে অতিক্রম করেও …
Read More »জেলা জুড়ে জল যন্ত্রণা অব্যাহত, উদ্ধার জলে তলিয়ে যাওয়া ছাত্রের মৃতদেহ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মন্তেশ্বরের দেনুর পঞ্চায়েতের ধেনুয়া গ্রামে খড়ি নদীর বিলে রবিবার তলিয়ে যাওয়া দশম শ্রেণীর ছাত্র সূর্য ঘোষের মৃতদেহ পাওয়া গেল। রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়েছিল ভুরকুন্ডা হাইস্কুলের দশম শ্রেণীর পড়ুয়া। রবিবার বিকাল থেকেই বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে সোমবার দুপুরে …
Read More »পূর্ব বর্ধমান জেলা জুড়ে হলুদ সতর্কতা, মন্তেশ্বরে জলে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রবিবার রাত ৯ টায় দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হল ১ লক্ষ ২৯ হাজার ১২১ কিউসেক হারে জল। যদিও এদিন সকালে মাইথন-পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ ২০ হাজার কিউসেক হারে জল ছাড়া ছাড়ার কথা জানায় ডিভিসি। ইতোমধ্যেই গোটা জেলা জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিন সাংবাদিক …
Read More »
E Purba Bardhaman Purba Bardhaman District News