Breaking News

কাটোয়া

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিস সেল থেকে পালালো জাল নোটের কারবারে অভিযুক্ত

Emergency department - Burdwan Medical College & Hospital

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিস সেল থেকে পালাল জাল নোট পাচারে অভিযুক্ত এক যুবক। সোমবার হাসপাতালের পুলিস সেল থেকে পালায় সে। ঘটনার বিষয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে মামলা রুজু হয়েছে। কিন্তু, পলাতককে এখনও ধরতে পারেনি পুলিস। এই ঘটনায় সেলের দায়িত্বে থাকা পুলিসকর্মীদের …

Read More »

১৬ অক্টোবর থেকে পূর্ব বর্ধমান জেলাশাসকের দপ্তরে নিষিদ্ধ হতে চলেছে প্লাস্টিক বোতলের ব্যবহার

Mahatma Gandhi's 150th birth anniversary celebration & Mission Nirmal Bangla Discussion Meeting. Minister Swapan Debnath

বর্ধমান (পূর্ব বর্ধমান):- খোলা জায়গায় মলমুত্র ত্যাগ করার বিরুদ্ধে ওডিএফ প্লাস নামে ১৫দিন আগে যে অভিযান শুরু হয়েছিল পূর্ব বর্ধমান জেলায়। বুধবার গান্ধী জয়ন্তীর দিনে শেষ হল সেই কর্মসূচী। বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত হল এই সমাপ্তি অনুষ্ঠান। হাজির ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি …

Read More »

বৃষ্টির ঘাটতিতে পুকুরে জলের অভাবে শোলা চাষ কম হওয়ায় সমস্যায় পড়েছেন শোলাশিল্পীরা

Sponge-wood cultivation has been reduced due to lack of rain water in the pond. Sponge-wood artist is in trouble. At Bankapai, Katwa in Purba Bardhaman

কাটোয়া (পূর্ব বর্ধমান) :- চলতি বছরে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় একদিকে যেমন প্রথাগত চাষ বিশেষত ধান চাষের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল, তেমনি জলের অভাবে এবছর শোলা শিল্পেও নেমে এসেছে গভীর সমস্যা। সঠিক সময়ে বৃষ্টি না হওয়ায় এবং এবারে শোলার চাষও সঠিকভাবে না হওয়ায় শোলার দামও লাফিয়ে কয়েকগুণ বাড়ায় চলতি পুজোর …

Read More »

বর্ধমানে সিজেএমের সঙ্গে বিরোধ আইনজীবীদের, জেলা জজের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান):- বর্ধমানের সিজেএমের সঙ্গে ফের বিরোধ বাধল আইনজীবীদের। শুক্রবার এর জেরে দীর্ঘক্ষণ সিজেএম আদালতে কাজকর্ম বন্ধ থাকে। বন্ধ হয়ে যায় জেলা ও দায়রা আদালতের কাজকর্ম। ফলে, সমস্যায় পড়েন বিচারপ্রার্থীরা। সিজেএম আদালতকক্ষে ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীরা। টেবিল চাপড়ে, হৈ-চৈ করে সিজেএমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। শেষমেশ জেলা …

Read More »

অবশেষে রেলমন্ত্রীদের উদ্বোধন ছাড়াই পুরোদমে চালু হল বর্ধমান-কাটোয়া রেলওয়ে উড়ালপুল

After the Railway Department gave the green signal, the traffic movement started on Burdwan-Katwa Railway overbridge today

বর্ধমান (পূর্ব বর্ধমান):- দফায় দফায় বিজ্ঞপ্তি জারীই সার – শেষ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রীর হাত ধরেই বর্ধমান-কাটোয়া রেলওয়ে উড়ালপুলের উদ্বোধন এবং গত ৩দিন ধরে চলতে থাকা উড়ালপুল চালু নিয়ে নাটকের যবনিকা পতন ঘটল। শুক্রবারই রেলবিকাশ নিগম লিমিটেড জানিয়ে দেয় এই উড়ালপুলের ওপর দিয়ে ট্রাফিক যাতায়াতের ক্ষেত্রে আর কোনো অসুবিধা নেই। আর …

Read More »

বর্ধমান-কাটোয়া রেলওয়ে উড়ালপুল উদ্বোধন আপাতত স্থগিত রাখল রেল দপ্তর

The inauguration of Burdwan-Katwa Railway overbridge by the Railway Department has been postponed

বর্ধমান (পূর্ব বর্ধমান):- বর্ধমান-কাটোয়া রেলওয়ে উড়ালপুলের উদ্বোধন নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিল। গত মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে খোদ মুখ্যমন্ত্রী রেলব্রীজের উদ্বোধন করলেও তা নিয়ে আকচাআকচি চলতে থাকার মাঝেই রেল দপ্তর থেকে ঘোষণা করা হয় শুক্রবার রেলপ্রতিমন্ত্রী সুরেশ চান্নাবাসাপ্পা অঙ্গদি ওই ব্রীজের উদ্বোধন করবেন। কিন্তু বৃহস্পতিবার রাতে রেল সূত্রে জানা …

Read More »

বিতর্ক জিইয়ে রেখেই বর্ধমান-কাটোয়া রেলওয়ে উড়ালপুলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

State government inaugurated rail overbridge today, Railway Minister will inaugurate ROB next Monday

বর্ধমান (পূর্ব বর্ধমান):- এখনও নির্মাণকারী সংস্থা কাজ সম্পূর্ণ করে তা রেল দপ্তরকে হস্তান্তরই করেনি। রয়েছে এখনও কিছু পরীক্ষা নিরীক্ষার কাজ। তা সত্ত্বেও মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বর্ধমান-কাটোয়া রেলওয়ে উড়ালপুলের উদ্বোধন হয়ে গেল। মেদিনীপুরের বীরসিংহ থেকে এই উদ্বোধন পর্ব সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দোপাধ‌্যায়। তাঁর হয়ে এদিন বর্ধমানে হাজির ছিলেন …

Read More »

মঙ্গলবার বর্ধমান রেল ব্রীজের উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী, সোমবার উদ্বোধন করবেন রেলমন্ত্রী

State government will inaugurate the rail overbridge tomorrow. Railway Minister will inaugurate the Rail Overbridge next Monday

বর্ধমান (পূর্ব বর্ধমান):- কার্যত রেলদপ্তরকে অন্ধকারে রেখেই কি তড়িঘড়ি বর্ধমান-কাটোয়া রেলওয়ে ওভারব্রীজের উদ্বোধন হতে চলেছে? পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সোমবার সন্ধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার বর্ধমানের বহু প্রতীক্ষিত রেলওয়ে ওভারব্রীজের অ্যাপ্রোচ রোডের উদ্বোধন করবেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও …

Read More »

পূর্ব বর্ধমানকে আক্ষরিক অর্থেই নির্মল জেলা করার লক্ষ্যে নতুন করে অভিযান শুরু

Special campaign of the Mission Nirmal Bangla program - Human bonds and Oath taking ceremonies. At Burdwan Town

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলাকে আক্ষরিক অর্থেই নির্মল জেলা হিসাবে চিহ্নিত করতে শুক্রবার থেকে পর্যায়ক্রমে একাধিক কর্মসূচী শুরু করল জেলা প্রশাসন। শুক্রবার বর্ধমান শহর থেকে এব্যাপারে কর্মসূচীর সূচনা করলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। বর্ধমান শহরের কার্জনগেটে আয়োজিত সভায় হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা …

Read More »

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতিকে ফের খুনের হুমকি

Debu Tudu, Sahakari Sabhadhipati, Purba Bardhaman Zilla Parishad - Has been threatened with murder over the phone

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের গভীর রাত্রে ৬ বার ফোন করে পূর্ব বর্ধমান জেলাপরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডুকে খুনের হুমকি দিল অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। রবিবার রাত্রি প্রায় ২ টো থেকে ১৫ মিনিট ধরে লাগাতার দেবু টুডুকে খুনের হুমকি দিয়ে ফোন করা হয়। প্রথম ফোনটি পুরুষ কণ্ঠস্বর। দেবু টুডু জানিয়েছেন, প্রথম …

Read More »