Breaking News

আউশগ্রামের ভূঁয়েরা গ্রামে বোমা উদ্ধার করলো সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াড

CID bomb disposal squad recovered a bomb in Bhuyera village of Ausgram

আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- অবশেষে আউশগ্রামের ভূঁয়েরা গ্রামে চাষজমি লাগোয়া ঝোপে রাখা জারিকেন থেকে ৭ টি বোমা উদ্ধার করলো সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াড। পরে সেগুলি নিষ্ক্রিয় করা হয়। শনিবার আউশগ্রামের ভূঁয়েরা গ্রামে চাষের জমি লাগোয়া ঝোপে জারিকেন ভর্তি বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে আউশগ্রাম থানার পুলিশ এবং বোমগুলোকে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াডকে। রবিবার দুর্গাপুর থেকে সিআইডি বোম স্কোয়ার্ডের একটি দল এসে জারিকেন থেকে ৭ টি বোমা উদ্ধার করে, বোমাগুলি ঘটনাস্থলে পাশের একটি ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করে। সতর্কতার জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিল চিকিৎসক দল ও দমকল বাহিনীও। CID bomb disposal squad recovered a bomb in Bhuyera village of Ausgram

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *