Breaking News

গলসী কলেজে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ

গলসী (পূর্ব বর্ধমান) :- গলসী কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে উত্তাল হয়ে উঠল কলেজ চত্বর। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। কলেজের ছাত্র সচীন মণ্ডলের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি অমিতাভ সাঁই কলেজে ঢুকে ছাত্রছাত্রীদের ওপর জুলুম চালাচ্ছে। মদ্যপ অবস্থায় বহিরাগতরা কলেজে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান, সরস্বতী পুজো, নবীন বরণের নামে চাঁদা তুলে সেই টাকা আত্মসাত করা হয়েছে। এদিন তারই প্রতিবাদ করেন তাঁরা। তখনই তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে, অমিতাভ সাঁই পাল্টা অভিযোগ করে বলেছেন, বহিরাগতদের নিয়ে এসে কলেজের কিছু ছাত্র তাদের ওপর হামলা চালিয়েছে। এদিন তৃণমূল ছাত্র পরিষদের জেলা নেতৃত্বের নির্দেশে আগামী ২৮ আগষ্ট একটি কর্মসূচী নিতে আলোচনা করতে তাঁরা কলেজে গিয়েছিলেন বলে তিনি দাবী করেছেন। এদিকে, দুপক্ষের এই সংঘর্ষের ঘটনায় গলসী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *