
খন্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- ফের দুর্ঘটনা বর্ধমান-আরামবাগ রোডে। ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষের পর রাস্তার পাশে দোকানে ঢুকে যায় লরি। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি ডাম্পার। অন্যদিকে, লরিটি বর্ধমান থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ডাম্পারে গিয়ে ধাক্কা মারে। তারপরে রাস্তার ধারে থাকা বেশ কয়েকটি দোকানে গিয়ে ধাক্কা মারে লরিটি। দুর্ঘটনার ফলে রাস্তার ধারে দোকানগুলি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি দোকান ভেঙ্গে যাওয়ার পাশাপাশি দোকানের জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয় সেহারা বাজার ফাঁড়ির পুলিশ ও সেহারা ট্র্যাফিক গার্ডের পুলিশ। ডাম্পারের ড্রাইভার এবং লরির ড্রাইভার আহত হওয়ায় তাঁদেরকে সেহারাবাজারের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। দুর্ঘটনাগ্রস্ত দুটো গাড়িকে উদ্ধার করে সেহারা বাজার ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর আরামবাগ রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়।
E Purba Bardhaman Purba Bardhaman District News