
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য্যের মৃত্যুতে গোটা রাজ্যের সঙ্গে বর্ধমানেও শোকমিছিল করা হল। বৃহস্পতিবার বর্ধমানের কার্জনগেট থেকে রাজবাড়ি পর্যন্ত এই মিছিল করা হয়। সিপিএমের বর্ধমান শহর ১ ও ২ এরিয়া কমিটির উদ্যোগে এই মিছিল করা হয়। সিপিএমের জেলা কমিটির সদস্য তাপস সরকার জানিয়েছেন, প্রয়াত মুখ্যমন্ত্রী যে কাজ করে গেছেন, তাঁর সেই চিন্তা ও পরিকল্পনাকে সাধারণ মানুষের মধ্যে জাগ্রত করতে হবে। ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ’ – বুদ্ধদেব বাবুর এই বিখ্যাত উক্তি এখন রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক। বুদ্ধদেববাবুর সেই চিন্তাধারাকে ফলপ্রসূ করতে হলে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।
E Purba Bardhaman Purba Bardhaman District News