Breaking News

১৫ লক্ষ টাকা মূল্যের ডোডা আটক, গ্রেপ্তার চালক

Customs Department One of the arrested during the smuggling of Poppy fruit peel powders (Doda) in rice bags

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল এবং বর্ধমানের কাষ্টমস বিভাগ পোস্তর খোলের গুঁড়ো সহ আটক করল একটি লরীকে। গ্রেপ্তার করা হয়েছে লরী চালককে। পুলিশ সূত্রে জানা গেছেউদ্ধার করা হয়েছে ৭ কুইণ্টাল ৫০ কেজি পোস্তর খোলের গুঁড়ো তথা ডোডা। যার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে কাষ্টমস বিভাগের কর্মীরা পানাগড়ের দার্জিলিং মোড়ে ওই লরীটিকে আটক করে। চালের বস্তার আড়ালে এই ডোডা নামক মাদক পদার্থ নিয়ে যাওয়া হচ্ছিল পাঞ্জাবে। বীরভূমের দুবরাজপুর থেকে সেগুলি পাঞ্জাবে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে। এই এঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালক যশবীর সিংকে। তার বাড়ি পাঞ্জাবের পাঠানকোট এলাকায়। 

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *