
গুসকরা (পূর্ব বর্ধমান) :- সোমবার সকালে গুসকরা স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিল। প্রাথমিকভাবে জানা গেছে মৃত যুবকের নাম পারু দাস। বাড়ি বোলপুর। বোলপুর জি আর পি ঘটনার তদন্তে নেমেছে। মৃতের পকেটে থাকা একটি ডায়রী থেকে পুলিশ পরিচয় জানতে পারে। এদিন সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ রেলের যাত্রীরা মৃতদেহ দেখতে পেয়ে স্টেশন মাষ্টারকে খবর দেয়। প্রাথমিকভাবে অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। কাজের সন্ধানে সে গুসকরা এসেছিল বলে পুলিশ সুত্রে জানা গেছে।
E Purba Bardhaman Purba Bardhaman District News