
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পুকুর থেকে শালুক ফুল তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম সুফল কিস্কু (৩৪)। বাড়ি মেমারি থানার সানুই এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার চারজন মিলে বেরিয়েছিলেন শালুক ফুল সংগ্রহ করতে। এরপর শক্তিগড় থানার কোড়ার এলাকার একটি পুকুরে শালুক ফুল তুলতে নামেন সুফল। সেখানেই পুকুরের জলে তলিয়ে যায় সুফল কিস্কু। বুধবার ডুবুরি নামিয়েও তার খোঁজ মেলেনি। বৃহস্পতিবার সকালে পুকুরের জলে তার দেহ ভেসে ওঠে। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে।
E Purba Bardhaman Purba Bardhaman District News