Breaking News

বর্ধমানে মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দমদম খেয়ালী ক্রিকেট একাডেমি

Dum Dum Kheyali Cricket Academy became the champion in the four-team women's cricket tournament

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চারদলীয় মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দমদম খেয়ালী ক্রিকেট একাডেমি। তারা ১৭ রানে পরাজিত করে বর্ধমান সমর একাদশকে। শুক্রবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের বড়শুল। রাজ্যের চারটি মহিলা ক্রিকেট দলকে নিয়ে বড়শুল উৎসব ময়দানে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়। উদ্যোগে ছিল ‘আজকের আরশিনগর’ এবং বড়শুল ২ গ্রাম পঞ্চায়েত। আজকের আরশিনগরের সভাপতি পার্থ চৌধুরী এবং সম্পাদক অরূপ লাহা জানিয়েছেন, মহিলা বিশ্বকাপে ভারতীয় দলের জয়ের সম্মানার্থে মহিলা ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। যে চারটি দল খেলায় অংশ নেয় তারা হল, দমদম খেয়ালী ক্রিকেট একাডেমি, বর্ধমান সমর একাদশ, ইছাপুর শিশির দাস ক্রিকেট একাডেমি ও উত্তর ২৪ পরগণা ক্রিকেট একাদশ। ফাইনালে প্রথমে ব্যাট করে দমদম খেয়ালী ক্রিকেট একাডেমি। তারা নির্ধারিত ১০ ওভারে ২ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে। প্রত্যুত্তরে বর্ধমান সমর একাদশ ৬ উইকেটে ৮৬ রান তোলে। ফাইনালে সেরা খেলোয়াড় হন মৌরিমা তরফদার। Dum Dum Kheyali Cricket Academy became the champion in the four-team women's cricket tournament
এদিন সকালে এই খেলার উদ্বোধন হয় মেয়েদের শঙ্খধ্বনির মধ্য দিয়ে। খেলার বিভিন্ন সময়ে মাঠে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাপতি গার্গী নাহা, জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবদীপ রায়, শক্তিগড় থানার ওসি সুব্রত মণ্ডল, কাউন্সিলার রাসবিহারী হালদার, বড়শুল ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রমেশচন্দ্র সরকার, উপপ্রধান নাজিরা বেগম, সৌভিক পান প্রমুখ।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *