Breaking News

ভুয়ো সিইবি অফিসার গ্রেপ্তার

Fake CEB officer arrested

জামালপুর (পূর্ব বর্ধমান) :- সিইবি পুলিস অফিসার পরিচয় দিয়ে ওয়েব্রিজ থেকে তোলা আদায় ও ম্যানেজারকে মারধরের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিস। ধৃতের নাম রঞ্জিৎ বোস। উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ের ৫ নম্বর ওয়ার্ডের শীতলাতলা রোডের নোনা চন্দনপুকুর এলাকায় তার বাড়ি। ধৃতকে রবিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে জামালপুর থানার আঝাপুর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে একটি ওয়েব্রিজে গাড়িতে চেপে দু’জন আসে। তারা নিজেদের সিইবি পুলিস অফিসার পরিচয় দেয়। ওয়েব্রিজের ম্যানেজারকে মারধর করে তাঁর কাছে ৬০ হাজার টাকা দাবি করে তারা। ম্যানেজার টাকা দিতে অস্বীকার করলে তাঁকে নানাভাবে ভয় দেখানো হয়। ম্যানেজার বিষয়টি ফোন করে ওয়েব্রিজের মালিককে জানান। ওয়েব্রিজের মালিক ঘটনার কথা পুলিস ও স্থানীয় বাসিন্দাদের জানান। স্থানীয় বাসিন্দারা সেখানে এসে দু’জনকে জিজ্ঞাসাবাদ করে। তাদের পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। তাদের কথাবার্তা সন্দেহজনক ঠেকে বাসিন্দাদের। এসবের মধ্যেই পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। পুলিসকে দেখে একজন গাড়িতে চেপে পালিয়ে যায়। পুলিস অপরজনকে জিজ্ঞাসাবাদ করে। কথাবার্তায় সন্দেহ জাগায় তাকে ধরে থানায় নিয়ে যায় পুলিস। পরে ওয়েব্রিজের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে ভুয়ো পরিচয়ে প্রতারণা ও তোলাবাজির মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে পুলিস। তার গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *