Breaking News

পরীক্ষা খারাপ হওয়ায় আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

High school student commits suicide due to bad exam

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড় এলাকায় ভাড়া বাড়িতে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘরে সিলিং ফ্যানের হুকে দিদির ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি ওড়না কেটে নামিয়ে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম তৌসিক মণ্ডল (১৭)। রায়নার নতু গ্রামে তাদের আদিবাড়ি। এবছর তৌসিক বর্ধমান বিদ্যার্থী ভবন হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল। মৃতের দাদা মইনুদ্দিন মণ্ডল বলেন, বর্ধমানে পড়াশুনার জন্য দিদি ও ভাই ভাড়াবাড়িতে থাকত। বুধবার ভাইয়ের বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে আসার পর থেকে ভাই মনমরা হয়েছিল। পরীক্ষা ভালো হয়নি বলে ভাই জানায়। এতে মানসিক ভাবে ভেঙে পড়েছিল ভাই। মানসিক অবসাদে ভাই আত্মঘাতী হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বর্ধমান থানা।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *