Breaking News

বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে গৃহবধুকে খুন আউশগ্রামে

Housewife killed in connection with an extra marital affair at Ausgram

আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে এক গৃহবধুকে নৃশংস্যভাবে কুপিয়ে খুন করার ঘটনায় উত্তেজনা ছড়ালো বর্ধমানের আউশগ্রামের ছোড়া কলোনীতে। মৃতের নাম খনারানী মিত্র (৩৮)। এই ঘটনায় আউশগ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করেছে সত্যেন বিশ্বাস নামে এক ব্যক্তিকে। মৃতের পরিবারের লোকজন জানিয়েছেন, কিছুদিন ধরেই খনাদেবীকে খুনের হুমকি দিচ্ছিল সত্যেন বিশ্বাস। প্রতিবেশীরাই জানিয়েছেন, প্রায়শই বাড়িতে স্বামী ও ছেলেরা না থাকলে ওই ব্যক্তি খনাদেবীর কাছে আসত। তা নিয়ে পরিবারে অশান্তিও হচ্ছিল। বুধবার রাত্রে বাড়িতে কেউ না থাকার সময় খনাদেবীকে কোদাল, গাইতি দিয়ে মাথায় আঘাত করা হয়। বাড়ির উঠানেই রক্তাক্ত হয়ে তিনি লুটিয়ে পড়েন। খবর পেয়ে রাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে। মৃতের ছেলে মুন্না মিত্রের অভিযোগে রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। জানা গেছে, মৃতের স্বামী শ্রীবাস মিত্র পেশায় সব্জী বিক্রেতা। দুই ছেলেই কাল রাতে বাবার সংগে বাজারেই ছিল। প্রতিবেশীরা বাড়ির উঠানে রক্তাক্ত খনাদেবীকে পড়ে থাকতে দেখে তাদের খবর দেন। এরপর রাতেই পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রতিবেশী এক বাড়িতে বিয়ে থাকায় মাইক বাজছিল। ফলে সেই সময় খনাদেবীকে আক্রমণ করায় তিনি আর্ত চিৎকার করলেও মাইকের আওয়াজে তা চাপা পড়ে যায়।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *