Breaking News

স্ত্রীর গোপনাঙ্গে রড ঢুকিয়ে খুন করল স্বামী

গলসী (পূর্ব বর্ধমান) :- স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে গোপনাঙ্গে রড ঢুকিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামী সুনীল মাড্ডির বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে সুনীল মাড্ডিকে। ঘটনাটি ঘটেছে গলসী থানার উচ্চগ্রাম আদিবাসী পাড়ায়। মৃত গৃহবধুর নাম বুধীন মাড্ডি (৩০)। মৃতের কাকা সুকুল সোরেন জানিয়েছেন, বুধীন মাড্ডির একটি ১২ বছরের মেয়েও রয়েছে। বুধীন মাড্ডির বাপের বাড়ি মঙ্গলকোটের আলমপুর ডাঙা এলাকায়। সম্প্রতি সুনীল মাড্ডি বিবাহ বহির্ভূত একটি সম্পর্কে জড়িয়ে পড়েন। বাঁকুড়া জেলার এক মহিলার সঙ্গে তার এই সম্পর্ককে মেনে নিতে পারেননি বুধীন মাড্ডি। কিছুদিন আগে গৃহবধুর বাপের বাড়ির লোকজন তাকে বাঁকুড়া থেকে নিয়েও আসেন। দুটি পরিবারের মধ্যে মীমাংসাও হয়। কিন্তু ফের সে ওই সম্পর্কে জড়িয়ে পড়েন। মঙ্গলবার এই ঘটনায় সকাল থেকেই অশান্তি শুরু হয়। তার জেরে গ্রামের মোড়ল দুটি পক্ষকে নিয়ে মীমাংসাও বসেন। সুকুল সোরেন জানিয়েছেন, মঙ্গলবার রাত্রে তাদের ফোনে জানানো হয় বুধীন মাড্ডি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এরপর তারা এসে দেখেন বুধীন মাড্ডির ঝুলন্ত দেহ। কিন্তু তার নিম্নাঙ্গ রক্তে ভেসে গেছে। এরপর অন্য মহিলারাই জানান, বুধীন মাড্ডির গোপনাঙ্গে রড ঢুকিয়ে তাকে খুন করা হয়েছে তারপর তাকে টাঙিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় গলসী থানার পুলিশ সুনীল মাড্ডিকে গ্রেপ্তার করেছে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *