Breaking News

স্ত্রীর বাপের বাড়ি যাওয়ায় অভিমানে আত্মঘাতি স্বামী

ভাতাড় (পূর্ব বর্ধমান) :-  স্বামীর অমতে স্ত্রীকে শ্বশুর বাপের বাড়িতে নিয়ে চলে যাওয়ায় অভিমানে আত্মঘাতি হলেন স্বামী শুকলাল মাড্ডি (২১)। ঘটনাটি ঘটেছে বর্ধমানের ভাতার থানার বেলেণ্ডা গ্রামে। মৃতের মা জবা মাড্ডি জানিয়েছেন, ২ বছর আগে বিয়ে হয়েছিল শুকলালের। তাদের একটি ৩ মাসের কন্যা সন্তানও রয়েছে। বৃহস্পতিবার শুকলালের শ্বশুর সোম হাঁসদা এসে শুকলালের স্ত্রীকে বাপের বাড়ি নিয়ে যাবার কথা বলেন। কিন্তু তাতে রাজী ছিল না জামাই শুকলাল। সন্ধ্যেবেলায় কাজ থেকে ফিরে সে স্ত্রীকে বাপের বাড়িতে নিয়ে যাবার কথা জানতে পারে। এরপরই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার ভোরে মৃত্যু হয় তার।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *