
পূর্বস্থলী (পূর্ব বর্ধমান) :- কালেখাঁতলা প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সোমবার স্কুল খুলতেই চুরির বিষয়টি নজরে এসেছে। স্কুলের প্রধান শিক্ষিকা সুমিতা কর দাস জানিয়েছেন, স্কুলের দুটি আলমারির তালা ভাঙ্গা হয়েছে, পাশাপাশি স্কুলের গেটেরও তালা ভাঙ্গা হয়েছে। স্কুলের প্রতিষ্ঠা থেকে থাকা সমস্ত মূল্যবান নথি চুরি হয়ে গেছে। তিনি জানিয়েছেন, কয়েকদিন আগে পূর্বস্থলী ২ ব্লকের কালেখাতলা ১ পঞ্চায়েত এলাকার আরও কয়েকটি স্কুলে চুরির ঘটনা ঘটেছে। এমনকি দিন কুড়ি আগে একটি সোনার দোকানও চুরির ঘটনা ঘটেছে। সব মিলিয়ে পূর্বস্থলী থানা এলাকা জুড়ে চুরির ঘটনায় আতঙ্কিত স্কুলের পড়ুয়া থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পূর্বস্থলী থানার পুলিশ।
E Purba Bardhaman Purba Bardhaman District News