Breaking News

জামাইষষ্ঠীতে শাশুড়ির জন্য কাপড় না কেনায় অশান্তি, আত্মঘাতী জামাই

মেমারী (পূর্ব বর্ধমান) :- জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে শাশুড়ির জন্য কাপড় কিনে নিয়ে যাবার জন্য বায়না করেছিলেন স্ত্রী সীমা রায়। কিন্তু মেমারীর দিলালপুর এলাকার বাসিন্দা স্বামী শ্রীকান্ত রায় (৪০) তাঁর আর্থিক অক্ষমতা জানান। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তিও হয়। এরপর শাড়ি ছাড়াই স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে গেলে সেখানে শ্রীকান্তকে অপমানিত হতে হয়। তার জেরেই বুধবার বাড়ি ফিরেই কীটনাশক খান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *