
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আরজি কর কাণ্ডে খোদ আরজি কর থেকে এমবিবিএস (MBBS) করা এবং বর্ধমান মেডিকেল কলেজের এমএস (MS) জেনারেল সার্জারি পিজিটি প্রথম বর্ষের ছাত্র অরুনাভ ভাদুড়ী জানালেন, “আমি যখন ইন্টার্নশিপ করি তখন উনি (খুন হওয়া চিকিৎসক) পিজিটি ছিলেন। আমি ওনার অধীনে ইন্টার্নশিপ করেছি। ওনার সাথে এই ঘটনার কথা শুনে খুবই খারাপ লেগেছে। আশাকরি কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে। আমি ওখানে দেখেছি ওখানকার হাসপাতালের অনকল রুমের পরিষেবা খুবই খারাপ। ইন্টার্ন যারা কাজ করছেন বিশেষত মহিলা ইন্টার্ন রয়েছেন, রেসিডেন্ট যারা রাতে অনকল ডিউটি করছেন, সেখানে একটা সেপারেট রুম থাকা খুবই দরকার। চিকিৎসক, রোগীর পরিজনদের মধ্যে কোনও পার্টিশন নেই। নিরাপত্তারক্ষী, সিসি টিভি ক্যামেরা কিছুই নেই। বহুবার সমস্যার সম্মুখীন হয়েছি। এবার তো বড় ঘটনা ঘটে গেছে। 
E Purba Bardhaman Purba Bardhaman District News