Breaking News

জামাইষষ্ঠী উপলক্ষ্যে শ্বশুরবাড়িতে এসে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার

কালনা (পূর্ব বর্ধমান) :- জামাইষষ্ঠী উপলক্ষ্যে শ্বশুরবাড়িতে এসে গঙ্গায় তলিয়ে গেলেন এক যুবক। পুলিশ সূত্রে জানাগেছে, ওই যুবকের নাম মিঠুন পরামানিক (২৮)। পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মিঠুন পরামানিক পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সি টি সেন্টার এলাকার বাসিন্দা। মাত্র একমাস পাঁচদিন আগেই মিঠুনের সাথে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানা এলাকার তিনহরি দাসপাড়ার দেবীকা শীলের বিয়ে হয়। মঙ্গলবার জামাইষষ্ঠী উপলক্ষ্যে শ্বশুরবাড়িতে আসেন মিঠুন। বুধবার সকালে তিনি স্ত্রী এবং শ্যালক অনিকেত শীলের সাথে গঙ্গায় স্নান করতে যান। স্নান করার সময় শ্যালক অনিকেত হঠাৎ দেখতে পান জামাইবাবু তলিয়ে যাচ্ছেন। তিনি উদ্ধারের চেষ্টা করেও বিফল হন। প্রশাসনের পক্ষ থেকে ডুবরি নামিয়ে তলিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি চালান হচ্ছে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *