Breaking News

বাজারে মাছের বঁটিতে পড়ে গিয়ে মৃত্যু

খন্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- হাটে মাছ কিনতে গিয়ে অসাবধানবশত মাছ কাটা বঁটিতে পড়ে যাওয়ায় গলার নলি কেটে মৃত্যু হল এক প্রতিবন্ধী ব্যক্তির। মৃতের নাম ময়নাল মন্ডল৪৫)। খন্ডঘোষ থানার লোধনা গ্রামের ঘটনা। রবিবার সকালে খন্ডঘোষ থানা সংলগ্ন হাটে বাজার করতে যান ময়নাল। সেখানে মাছ কেনার সময় আচমকাই ভিড়ের ঠেলাঠেলিতে টাল সামলাতে না পেরে মাছ কাটা বঁটিতে পড়ে যান ময়নাল। সরাসরি ধারালো বঁটিতে তার গলার নলি কেটে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে খন্ডঘোষ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *