Breaking News

পূর্ব বর্ধমান জেলার জামালপুরে এনআরসি আতংকে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

One person died in NRC panic at Jamalpur in Purba Bardhaman

জামালপুর (পূর্ব বর্ধমান):- এবার এনআরসি আতংকে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল খোদ পূর্ব বর্ধমান জেলায়। মৃতের নাম কমল ঘোষ (৪২)। বাড়ি জামালপুর থানার জৌগ্রাম চ্যাঙ্গাবেড়িয়া গ্রামে। মৃতের পরিবার সূত্রে দাবী করা হয়েছে, বেশ কিছুদিন ধরেই দিনমজুর কমল ঘোষ এনআরসি আতংকে ভুগছিলেন। এব্যাপারে তিনি প্রতিবেশীদেরও তাঁর আতংকের কথা জানিয়েছিলেন। তার জেরেই আচমকা শুক্রবার দুপুর ৩টে নাগাদ তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে অনু্মান হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবী পরিবারের। যদিও এব্যাপারে প্রশাসনিকভাবে কোনো কিছু জানা যায়নি। বিজেপির পক্ষ থেকে দাবী করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য যেকোনও মৃত্যুর সাথে এনআরসি যোগ করে দেওয়া হচ্ছে। কেন্দ্রের সরকারের বিরুদ্ধে পরিকল্পনামাফিক চক্রান্ত চলছে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *