Breaking News

বর্ধমান মেডিকেল কলেজের গোডাউন থেকে সিলিং ফ্যানের ব্লেড চুরির ঘটনায় ধৃতদের বিচার বিভাগীয় হেফাজত

A big question arises about the security of Burdwan Hospital

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান মেডিকেল কলেজের পূর্ত দপ্তরের গোডাউন থেকে পুরানো সিলিং ফ্যানের ব্লেড চুরির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ সোনু ও মহম্মদ মুন্না। পশ্চিম বর্ধমানের আসানসোলের উত্তর থানার বাবুতলা এলাকায় তাদের বাড়ি। পুলিস জানিয়েছে, বুধবার সকালে বর্ধমান মেডিক্যাল কলেজের মর্গ লাগোয়া পূর্ত দপ্তরের গোডাউন থেকে পুরানো সিলিং ফ্যানের ১৬০টি ব্লেড চুরি হয়। দপ্তরের কর্মীরা চুরি করে পালানোর সময় দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিস তাদের থানায় ধরে নিয়ে আসে। পরে মেডিক্যাল কলেজের অধ্যক্ষা মৌসুমি বন্দ্যোপাধ্যায় ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। চুরি করা ফ্যানের ব্লেডের সব ক’টি উদ্ধার হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৫ সেপ্টেম্বর ধৃতদের ফের আদালতে পেশের নিের্দশ দেন সিজেএম।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *