Breaking News

জুয়ার আসর থেকে ৫০ হাজার টাকা-সহ ১৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস

police arrested 15 gamblers with 50 thousand rupees from the gambling room at memari

মেমারি (পূর্ব বর্ধমান) :- ১৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। মেমারির ও জামালপুরের বিভিন্ন এলাকায় ধৃতদের বাড়ি। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মেমারির ১১ নম্বর ওয়ার্ডে একটি পরিত্যক্ত সিনেমাহলে ২০-২২ জন জুয়ার আসর বসিয়েছিল। খবর পেয়ে পুলিস সেখানে হানা দেয়। পুলিসকে দেখে জুয়াড়িরা দৌড় শুরু করে। তাড়া করে পুলিস ১৫ জনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে বোর্ড মানির ৫০ হাজার ৪৭৫ টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও কয়েকটি মদের বোতল, ৫ প্যাকেট তাস পেয়েছে পুলিস। শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ২৪ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম রতন কুমার গুপ্তা।

police arrested 15 gamblers with 50 thousand rupees from the gambling room at memari

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *