Breaking News

চোলাই মদের ভাটি ভাঙল পুলিশ

Police operation against banned liquor

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহঃস্পতিবার জেলা আবগারী সুপার তপন কুমার মাইতির নেতৃত্বে এক বিশেষ অভিযান চালানো হয় বর্ধমানের বিজয়রামের একাধিক চোলাই ঘাঁটিতে। সঙ্গে ছিল বর্ধমান থানার পুলিশ। এদিনের অভিযানে প্রায় ২০০০ লিটার চোলাই তৈরীর কাঁচামাল ও ২০০ লিটার চোলাই নষ্ট করা হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় প্রায় ৩০ টি ভাঁটি। বাজেয়াপ্ত করা হয় প্রায় ৫০ টি হাঁড়িও। যদিও কাউকে গ্রেপ্তার করা যায়নি। রীতিমতো বাঙ্কার বানিয়ে মাটির তলায় লুকিয়ে রাখা হয়েছিলো চোলাই ও চোলাই তৈরীর উপকরণ গুলিকে।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *