Breaking News

ঝাড়গ্রামে হাতি মৃত্যুর ঘটনায় বর্ধমানে প্রতিবাদ মিছিল

Protest march in Burdwan over elephant death in Jhargram

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ঝাড়গ্রামে হাতি মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার বর্ধমান সোসাইটি ফর অ্যানিমাল ওয়েলফেয়ারের উদ্যোগে প্রতিবাদী মিছিল করা হল বর্ধমান। এদিন বর্ধমানের বোরহাট থেকে গোলাপবাগের রমনাবাগানের বনবিভাগ পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে সামিল হন শহরের প্রাণী ও পরিবেশ প্রেমী-সহ কাঞ্চননগর ডিএনদাস হাইস্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। ওই সোসাইটির সদস্য অর্ণব দাস জানিয়েছেন, হাতিকে নৃশংস্যভাবে হত্যা করার ঘটনা যাতে আর না ঘটে এবং একইসঙ্গে সমস্ত প্রাণী হত্যা-সহ পরিবেশকে অক্ষুণ্ন রাখতেই তাঁদের এই প্রতিবাদ মিছিল। এদিন তাঁরা এব্যাপারে জেলা বনাধিকারিকের কাছে একটি স্মারকলিপিও দিয়েছেন।

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *