
আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- ফের ময়াল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো আউশগ্রামে। স্থানীয় সূত্রে জানাগেছে, আউশগ্রাম ২ ব্লকের সুয়াতা গ্রামে জঙ্গলের কাছাকাছি ফুটবল মাঠ থেকে হলুদ-কালো বিশাল আকার একটি ময়াল উদ্ধার করেন গ্রামবাসীরা। এতো বড় দৈর্ঘের সাপ দেখে রিতিমত আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা সাপটিকে ধরে ভাল্কী বনদপ্তরে খবর পাঠান। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে প্রায় ৬ ফুট লম্বা ময়ালটিকে উদ্ধার করে আউশগ্রাম জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন।
E Purba Bardhaman Purba Bardhaman District News