Breaking News

খবরের প্রতিবাদ – দেশের ২৬জনকে হারিয়ে মিসেস অপ্সরার মুকুট পড়লেন বর্ধমানের গৃহবধূ …

Reader's protest for wrong news. miss-mrs-apsara-2018-sangita-sinha

৪ সেপ্টেম্বর যে খবরটা বর্ধমান বাসীর কাছে পৌঁছানো হয়েছিল সেখানে বেশ কিছু তথ্য ভুল পাওয়া গেছে। এই ‘মিস অ্যান্ড মিসেস অপ্সরা ইন্ডিয়া, ২০১৮’ অনুষ্ঠানটি ১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মুম্বাই-এর আই টি সি, ফরচুন হোটেলে হয়। এখানে মোট ১৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এবং ৮ জন গৃহবধূ। সেই ৮ জনের মধ্যে মিসেস অপ্সরা হয়েছেন মহারাষ্ট্রের মিসেস হেমলতা।
মোট ৮ জন প্রতিযোগীর মধ্যে ৬ জন পুরষ্কার পেয়ে থাকেন। সেখানে দুটি ক্যাটেগরি থাকে গৃহবধূদের জন্য। সেখানে মিসেস সঙ্গীতা সিনহা পেয়েছেন মিসেস অপ্সরা প্রিমিয়ার ক্যাটেগরির অ্যাওয়ার্ডটি। এখানে উনি কোনও অডিশন-এর মাধ্যম দিয়ে অংশ নেন নি। সরাসরি ফোন করে অংশ নিতে গিয়েছিলেন। এই অনুষ্ঠানটিতে প্রধানত মহারাষ্ট্র থেকে প্রতিযোগীরা অংশ নিয়ে থাকেন। দেশের অন্য রাজ্যগুলি থেকে মাত্র ৩ জন গিয়েছিলেন। এই ধরণের অনুষ্ঠান প্রায় সব মেট্রো ও সেমি-মেট্রো সিটিতে হয়ে থাকে বিভিন্ন শিরোনাম দিয়ে। এভাবে নিজেকে প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করাটা আমাদের মনে হয় ঠিক হচ্ছে না।
এই পত্রের সাথে কিছু প্রয়োজনীয় লিংক শেয়ার করলাম। আপনারা বিচার করুন কোনটা ঠিক।

before result:

Ms And Mrs Apsara 2018 FULL EVENT | Smriti Panchal | Latest Bollywood News

with all result:

Full Watch!!! “Miss & Mrs Apsara 2018” Session 3 Final With Smriti Panchal & Shekhar Panchal

ধন্যবাদসহ
সৈকত মুখার্জী

 

দেশের ২৬জনকে হারিয়ে মিসেস অপ্সরার মুকুট পড়লেন বর্ধমানের গৃহবধু সঙ্গীতা সিনহা

About admin

Check Also

CAB's U-15 district-level cricket Tournament started irresponsibly, breaking the rules

দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *