জামালপুর (পূর্ব বর্ধমান) :- ধান জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের জামালপুর থানার ভুরকা এলাকায়। মৃত ব্যক্তির নাম তারক বাগ (৫৫)। পেশায় ক্ষেতমজুর ছিলেন। বাড়ি জামালপুর থানার ভুরকা গ্রামে। রবিবার সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ধানজমির মধ্যে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীরয়া। পরে পুলিশ ধানজমি থেকে মৃতদেহ উদ্ধার করতে গেলে এলাকার কিছু লোকজন পুলিশকে বাধা দেয়। যদিও পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ আগষ্ট থেকে নিখোঁজ ছিলেন তারক বাগ। প্রায় ৪দিন পর তারক বাগের মৃতদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে ঘটনার তদন্তের দাবী জানানো হয়েছে জামালপুর থানায়। যদিও পুলিশ জানিয়েছে, তারক বাগ নিখোঁজ থাকা সংক্রান্ত বিষয়ে পরিবারের কেউ থানায় কোন অভিযোগ দায়ের করেনি।
Check Also
দায়সারা ভাবে শুরু হল সিএবি-র অনূর্ধ্ব-১৫ জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগিতা
গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নিয়ম ভাঙাই এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বর্ধমান জেলা ক্রীড়া …
E Purba Bardhaman Purba Bardhaman District News
